Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কী সাংঘাতিক! দেশের রাজধানী থেকে প্রতিদিন নিখোঁজ হয় গড়ে ১১ জন মেয়ে

দ্য ওয়াল ব্যুরো: দেশের রাজধানী দিল্লিতে নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন ছিলই। অনেকে বলেন দিল্লি আসলে ‘ধর্ষণের রাজধানী।’ দেশের মধ্যে সবচেয়ে বিপজ্জনক শহর বলেও দিল্লিকে সবার উপরে রাখেন অনেকে। এ বার নারী নিরাপত্তার আরও ভয়াবহ ছবি উঠে এল একটি সংস্থার

কী সাংঘাতিক! দেশের রাজধানী থেকে প্রতিদিন নিখোঁজ হয় গড়ে ১১ জন মেয়ে

শেষ আপডেট: 2 October 2018 15:11

দ্য ওয়াল ব্যুরো: দেশের রাজধানী দিল্লিতে নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন ছিলই। অনেকে বলেন দিল্লি আসলে ‘ধর্ষণের রাজধানী।’ দেশের মধ্যে সবচেয়ে বিপজ্জনক শহর বলেও দিল্লিকে সবার উপরে রাখেন অনেকে। এ বার নারী নিরাপত্তার আরও ভয়াবহ ছবি উঠে এল একটি সংস্থার রিপোর্টে। যেখানে বলা হয়েছে, প্রতিদিন গড়ে ১১ জন মেয়ে নিরুদ্দেশ হয়ে যায় দিল্লি থেকে। যাঁদের সিংহভাগের বয়স ১২-১৮’র মধ্যে। অ্যালায়েন্স ফর পিপলস রাইটস নামের একটি মানবাধিকার সংগঠন তাদের রিপোর্টে লিখেছে, ২০১৭ সালে দিল্লি থেকে ৩ হাজার ৯১৫ জন মেয়ে নিরুদ্দেশ হয়েছিল। যাদের অধিকাংশের বয়স ১২-১৮ বছরের মধ্যে। ওই রিপোর্টে আরও বলা হয়েছে, নিখোঁজ মেয়েদের মধ্যে পুলিশ ফিরিয়ে আনতে পেরেছিল ২ হাজার ৫৬০ জনকে। বাকি ১ হাজার ৩৫৯জনের খোঁজই আর মেলেনি। সংশ্লিষ্ট মহলের মতে, যে বয়সের মেয়েরা নিখোঁজ হচ্ছে তাতে এটা পরিস্কার নারীপাচারের বিরাট চক্র রাজধানীর বুকে জাল বিছিয়েছে। গত পাঁচ বছরে লাফিয়ে লাফিয়ে বেড়েছে এই সংখ্যা।

```