Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?

ভিসার নিয়ম লঙ্ঘন, ১১ জন বিদেশি জামাত সদস্যকে জেলে পাঠাল বিহার সরকার

দ্য ওয়াল ব্যুরো: দিল্লির নিজামুদ্দিনে যোগদানকারী ১১ জন বিদেশি জামাত সদস্যকে কোয়ারেন্টাইন কেন্দ্র থেকে বক্সার জেলে পাঠাল বিহার পুলিশ। বিহার প্রশাসনের তরফে বলা হয়েছে, ট্রাভেল ভিসার নিয়ম লঙ্ঘনের মামলা রুজু হয়েছে ১১ জনের বিরুদ্ধে। এই ১১ জন মাল

ভিসার নিয়ম লঙ্ঘন, ১১ জন বিদেশি জামাত সদস্যকে জেলে পাঠাল বিহার সরকার

শেষ আপডেট: 16 April 2020 03:59

দ্য ওয়াল ব্যুরো: দিল্লির নিজামুদ্দিনে যোগদানকারী ১১ জন বিদেশি জামাত সদস্যকে কোয়ারেন্টাইন কেন্দ্র থেকে বক্সার জেলে পাঠাল বিহার পুলিশ। বিহার প্রশাসনের তরফে বলা হয়েছে, ট্রাভেল ভিসার নিয়ম লঙ্ঘনের মামলা রুজু হয়েছে ১১ জনের বিরুদ্ধে। এই ১১ জন মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার নাগরিক বলে জানিয়েছে বিহার পুলিশ। বক্সারের পুলিশ সুপার উপেন্দ্রনাথ বর্মা জানিয়েছেন, প্রত্যেকের বিরুদ্ধে ভিসার নিয়ম লঙ্ঘনের মামলা রয়েছে। লকডাউনের নিয়ম না মেনে তাঁরা ঘুরেবেড়িয়েছেন। পুলিশ জানিয়েছে, এই ১১ জন বিদেশিকে সরকারি কোয়ারেন্টাইনে রাখা হয়েছিল। তাঁদের একাধিকবার টেস্ট হয়। কিন্তু তাঁদের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ মেলেনি। কোয়ারেন্টাইনে থাকার সময়েই মামলা রুজু করে পুলিশ। এর আগে বুধবার নিজামুদ্দিনে যোগদানকারী ৯ জন বাংলাদেশির বিরুদ্ধে এফআইআর দায়ের করে পুলিশ। তাদের বিরুদ্ধেও ভিসার নিয়ম লঙ্ঘনের অভিযোগ দায়ের হয়েছে বলে জানিয়েছে পুলিশ। বিভিন্ন রাজ্যেই নিজামুদ্দিনে যোগদানকারী বিদেশি জামাত সদস্যরা কোয়ারেন্টাইনে রয়েছে। বাংলাতেও নিউটাউনের হজ হাউসে ১০০-র বেশি বিদেশি জামাত সদস্যকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

```