Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সিলিন্ডার চোর করোনা আক্রান্ত, গ্রেফতার করে কোয়ারেন্টাইনে ১১ জন পুলিশ, চাঞ্চল্য গুয়াহাটিতে

দ্য ওয়াল ব্যুরো: চোরের শরীরে বাসা বেঁধেছে কোভিড-১৯। তাকে গ্রেফতার করে কোয়ারেন্টাইনে যেতে হল ১১ জন পুলিশ কর্মীকে। এই ঘটনায় উদ্বেগ তৈরি হয়েছে অসমের রাজধানী গুয়াহাটিতে। করোনা সংক্রমণের মধ্যেই হাতিগাঁও থানায় নিয়ম করে সিলিন্ডার চুরির অভিযোগ আস

সিলিন্ডার চোর করোনা আক্রান্ত, গ্রেফতার করে কোয়ারেন্টাইনে ১১ জন পুলিশ, চাঞ্চল্য গুয়াহাটিতে

শেষ আপডেট: 15 June 2020 06:56

দ্য ওয়াল ব্যুরো: চোরের শরীরে বাসা বেঁধেছে কোভিড-১৯। তাকে গ্রেফতার করে কোয়ারেন্টাইনে যেতে হল ১১ জন পুলিশ কর্মীকে। এই ঘটনায় উদ্বেগ তৈরি হয়েছে অসমের রাজধানী গুয়াহাটিতে। করোনা সংক্রমণের মধ্যেই হাতিগাঁও থানায় নিয়ম করে সিলিন্ডার চুরির অভিযোগ আসছিল। নির্দিষ্ট একটি এলাকার একাধিক বাড়ি থেকে অভিযোগ আসতে থাকে, দিনে দুপুরে রান্নার গ্যাসের সিলিন্ডার উধাও হয়ে যাচ্ছে। এর পরেই তদন্তে নামে পুলিশ। গত ৯ জুন এক বছর একুশের যুবককে গ্রেফতার করে হাতিগাঁও থানার পুলিশ। পরের দিন তাকে আদালতে তোলা হলে বিচারক জেল হেফাজতের নির্দেশ দেন। এরপরেই ঘটে বিপত্তি। তাকে রাখা হয়েছিল গুয়াহাটি কেন্দ্রীয় সংশোধনাগারে। সেখানে এক বন্দির করোনা উপসর্গ মেলে। নমুনা পরীক্ষার পর রিপোর্ট আসে পজিটিভ। এরপর জেল কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেয় ওই সেলের সমস্ত বন্দিরই নমুনা পরীক্ষা হবে। তাতে দেখা যায় সিলিন্ডার চুরির অভিযোগে গ্রেফতার হওয়া যুবকও করোনা আক্রান্ত। এরপরই পুলিশের মধ্যে উদ্বেগ তৈরি হয়। তাকে গ্রেফতার করা, আদালতে নিয়ে যাওয়ার সঙ্গে যুক্ত ১১ জন পুলিশ কর্মীকে ১৪ দিনের কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। গোটা জেলকে স্যানিটইজ করার পাশাপাশি করোনা আক্রান্ত বন্দিদের সরানো হয়েছে তেজপুর উপ সংশোধনাগারে। স্যানিটাইজ করা হয়েছে হাতিগাঁও থানাও। উত্তর-পূর্বের রাজ্যগুলির মধ্যে অসমের সংক্রমণের মাত্রাই সবচেয়ে বেশি। মোট আক্রান্তের সংখ্যা চার হাজার পেরিয়ে গিয়েছে মৃত্যু হয়েছে আট জনের। রবিবার একদিনে প্রায় দেড়শ জন কোভিডে আক্রান্ত হয়েছেন অসমে। তবে পুলিশের মধ্যে সংক্রমণের আশঙ্কা বাড়তি উদ্বেগ তৈরি করেছে রাজ্য প্রশাসনের মধ্যে।

```