Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

সিলিন্ডার বিস্ফোরণে ধূলিসাৎ দোতলা বাড়ি, মৃত কমপক্ষে ১০, আহত বহু

দ্য ওয়াল ব্যুরো: সিলিন্ডার বিস্ফোরণের জেরে উত্তরপ্রদেশে ভেঙে পড়েছে একটি দোতলা বাড়ি। ইতিমধ্যেই অন্তত ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আহত হয়েছেন আরও অনেকেই। ধ্বংসস্তূপের ভিতর অনেকে আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে। সোমবার সকালে এই দুর্ঘটনা ঘটেছে

সিলিন্ডার বিস্ফোরণে ধূলিসাৎ দোতলা বাড়ি, মৃত কমপক্ষে ১০, আহত বহু

শেষ আপডেট: 14 October 2019 04:31

দ্য ওয়াল ব্যুরো: সিলিন্ডার বিস্ফোরণের জেরে উত্তরপ্রদেশে ভেঙে পড়েছে একটি দোতলা বাড়ি। ইতিমধ্যেই অন্তত ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আহত হয়েছেন আরও অনেকেই। ধ্বংসস্তূপের ভিতর অনেকে আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে। সোমবার সকালে এই দুর্ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশের মৌ জেলায়। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা। পুলিশ জানিয়েছে মৌ জেলার মহম্মদাবাদ এলাকার ওয়ালিদপুর গ্রামে একটি বাড়ি থেকে এ দিন সকালে তীব্র বিস্ফোরণের আওয়াজ শোনা যায়। বিস্ফোরণের তীব্রতা এতই বেশি ছিল নিমেষে ধসে পড়ে পুরো বাড়ি। বিকট শব্দ পেয়ে ছুটে আসেন স্থানীয়রা। খবর দেওয়া হয় পুলিশে। আসে উদ্ধারকারী দলও। স্থানীয়রা জানিয়েছেন, প্রচণ্ড জোরে আওয়াজ শুনে বাইরে এসে তাঁরা দেখেন দাউদাউ করে জ্বলছে বাড়ির একাংশ। সোমবার সকাল সাড়ে সাতটা নাগাদ ঘটেছে এই ঘটনা। আহতদের উদ্ধার করে ইতিমধ্যেই হাসপাতালে পাঠানো হয়েছে। ভিতরে কেউ আটকে রয়েছে কিনা সেদিকে নজর রাখছে উদ্ধারকারী দল। চালু রয়েছে উদ্ধারকাজ। কী ভাবে সিলিন্ডার বিস্ফোরণ হল, এই বাড়িতে কারা থাকতেন, কী হত এই সব জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে তাঁদের অনুমান, একাধিক সিলিন্ডার ফেটেছে ওই বাড়িতে। নয়তো এ ভাবে ধসে পড়ত না পাকাপোক্ত দোতলা বাড়ি। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ স্থানীয় প্রশাসনকে আহত এবং নিহতদের পরিবারকে সবরকম সাহায্য করার নির্দেশ দিয়েছেন। https://www.four.suk.1wp.in/pujomagazine2019/%e0%a6%b9%e0%a7%9f%e0%a6%a4%e0%a7%8b-%e0%a6%b8%e0%a7%87%e0%a6%87-%e0%a6%9b%e0%a7%8b%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%9f-%e0%a6%97%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%ae%e0%a7%87-%e0%a6%a6%e0%a7%87%e0%a6%96/

```