Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ছত্তীসগড়ে মাওবাদী হামলায় শহিদ ১ সিআরপিএফ জওয়ান, আহত আরও ৯

দ্য ওয়াল ব্যুরো: ফের একবার নিরাপত্তারক্ষীদের নিশানা করল মাওবাদীরা। ছত্তীসগড়ে মাওবাদী হামলায় শহিদ হলেন এক সিআরপিএফ জওয়ান। আহত হয়েছেন আরও ৯ জওয়ান। ছত্তীসগড়ের সুকমা জেলায় আইইডি বিস্ফোরণ ঘটায় মাওবাদীরা। এই বিস্ফোরণেই টহলরত ওই জওয়ান নিহত ও বাকির

ছত্তীসগড়ে মাওবাদী হামলায় শহিদ ১ সিআরপিএফ জওয়ান, আহত আরও ৯

শেষ আপডেট: 29 November 2020 04:10

দ্য ওয়াল ব্যুরো: ফের একবার নিরাপত্তারক্ষীদের নিশানা করল মাওবাদীরা। ছত্তীসগড়ে মাওবাদী হামলায় শহিদ হলেন এক সিআরপিএফ জওয়ান। আহত হয়েছেন আরও ৯ জওয়ান। ছত্তীসগড়ের সুকমা জেলায় আইইডি বিস্ফোরণ ঘটায় মাওবাদীরা। এই বিস্ফোরণেই টহলরত ওই জওয়ান নিহত ও বাকিরা আহত হন। শনিবার রাত সাড়ে ৮টা নাগাদ ছত্তীসগড়ের রাজধানী রাইপুর থেকে ৪৫০ কিলোমিটার দূরে চিন্তালনার জঙ্গলের কাছে আরাব্রজ মেট্টা পাহাড়ে এই বিস্ফোরণ ঘটে। সেই সময় তাঁরা সেখানে টহল দিচ্ছিলেন। সবাই সিআরপিএফের কোবরা (কমান্ডো ব্যাটেলিয়ন ফর রেসোলিউট অ্যাকশন) ফোর্সের সদস্য। বিস্ফোরণের পরে প্রত্যেককে হেলিকপ্টারে করে উদ্ধার করা হয়। বাস্তার রেঞ্জের ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ সুন্দররাজ পি জানিয়েছেন, স্থানীয় পুলিশের সঙ্গে মিলে সিআরপিএফ জওয়ানরা টহলদারির কাজ করছিলেন। সেই সময়েই এই বিস্ফোরণ হয়। মাটির নীচে লুকিয়ে রাখা একটি আইইডি বিস্ফোরণে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার জেরে ১০ জওয়ান আহত হন। তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়ার পরে সেখানেই একজনের মৃত্যু হয়েছে বলে খবর। যে জওয়ান নিহত হয়েছেন তাঁর নাম অ্যাসিস্টান্ট কমান্ডান্ট নিতীন ভালেরাও। রবিবার ভোররাতে মৃত্যু হয়েছে তাঁর। মহারাষ্ট্রের নাসিকের বাসিন্দা এই ভালেরাও। আহতদের মধ্যে সেকেন্ড ইন কম্যান্ড দীনেশ সিং-সহ বাকিদের প্রথমে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাঁদের রাইপুরে একটি সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক ছিল। তবে বর্তমানে তাঁদের আরও কোনও ভয় নেই বলেই জানানো হয়েছে হাসপাতালের তরফে।

```