Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

হিমাচলপ্রদেশে তুষারধসে প্রাণ গেল ১ জওয়ানের, বরফের নীচে আটকে আরও ৫

দ্য ওয়াল ব্যুরো : ফের প্রাণ গেল সেনাবাহিনীর জওয়ানের। এ বার প্রকৃতির হাতে। হিমাচলপ্রদেশে তুষারধসের কবলে পড়ে মারা গেলেন এক জওয়ান। এখনও পাঁচ জওয়ান বরফের নীচে চাপা পড়ে রয়েছেন বলে খবর। ঘটনাটি ঘটেছে হিমাচলপ্রদেশের কিন্নৌর জেলার নামগিয়া অঞ্চলের ড

হিমাচলপ্রদেশে তুষারধসে প্রাণ গেল ১ জওয়ানের, বরফের নীচে আটকে আরও ৫

শেষ আপডেট: 20 February 2019 14:34

দ্য ওয়াল ব্যুরো : ফের প্রাণ গেল সেনাবাহিনীর জওয়ানের। এ বার প্রকৃতির হাতে। হিমাচলপ্রদেশে তুষারধসের কবলে পড়ে মারা গেলেন এক জওয়ান। এখনও পাঁচ জওয়ান বরফের নীচে চাপা পড়ে রয়েছেন বলে খবর। ঘটনাটি ঘটেছে হিমাচলপ্রদেশের কিন্নৌর জেলার নামগিয়া অঞ্চলের ডোগরি নালা এলাকায়। বুধবার সকাল ১১টা নাগাদ হঠাৎ করেই এই এলাকায় তুষারধস শুরু হয়। সেই সময়ই বরফের নীচে চাপা পড়ে যান সেনাবাহিনীর ৬ জওয়ান। একজন জওয়ানকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান। এখনও ৫ জওয়ান বরফের নীচে চাপা পড়ে আছেন বলে সেনা সূত্রে খবর। এই জওয়ানরা ইন্দো-চিন বর্ডারের শিপকি লা সেক্টরে ছিলেন। সেখান থেকে তাঁদের দুটো আলাদা জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল। সেই সময়েই এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পরেই ইন্দো-টিবেটান পুলিশ ফোর্সের বড় দল উদ্ধার কাজ শুরু করে দেয়। তাঁদের সঙ্গে হাত মেলান জেলা পুলিশও। কিন্তু এখনও পর্যন্ত চাপা পড়ে থাকা ৫ জওয়ানের খোঁজ পাওয়া যায়নি। উদ্ধার কাজ চলছে। তবে সেনা সূত্রে খবর, এতক্ষণ চাপা পড়ে থাকার পর তাঁদের বেঁচে থাকার আশা নেই বললেই চলে। সেনা সূত্রে খবর, এই অঞ্চলে আগে কোনওদিন তুষারধস হয়নি। তাই হয়তো প্রস্তুত ছিলেন না জওয়ানরা। আর তাই নিজেদের বাঁচাতে পারেননি বরফের কবল থেকে।

আরও পড়ুন

https://thewall.in/tmc-is-counting-on-local-people-in-bankura/  

```