Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ

দিল্লিতে সিএএ সংঘর্ষে মৃত অন্তত ৫, রণক্ষেত্র রাজধানী

দ্য ওয়াল ব্যুরো: সিএএ সমর্থক ও বিরোধীদের মধ্যে সংঘর্ষের মাত্রা বেড়েই চলেছে দিল্লিতে। ইতিমধ্যেই এই সংঘর্ষের মধ্যে পড়ে এক পুলিশ কনস্টেবল-সহ অন্তত পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। অন্তর ৫০ জন আহত হয়েছেন বলে খবর। আগুন ধরিয়ে দেওয়া হয়েছে বেশ কি

দিল্লিতে সিএএ সংঘর্ষে মৃত অন্তত ৫, রণক্ষেত্র রাজধানী

শেষ আপডেট: 24 February 2020 19:01

দ্য ওয়াল ব্যুরো: সিএএ সমর্থক ও বিরোধীদের মধ্যে সংঘর্ষের মাত্রা বেড়েই চলেছে দিল্লিতে। ইতিমধ্যেই এই সংঘর্ষের মধ্যে পড়ে এক পুলিশ কনস্টেবল-সহ অন্তত পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। অন্তর ৫০ জন আহত হয়েছেন বলে খবর। আগুন ধরিয়ে দেওয়া হয়েছে বেশ কিছু গাড়ি ও দোকানে। পরিস্থিতি মোকাবিলা করতে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, সংঘর্ষের মধ্যে পড়ে কর্দমপুরি এলাকায় একজনের মাথায় পাথরের আঘাত লাগে। পরে হাসপাতালে তাঁর মৃত্যু হয়। চাঁদবাগ এলাকায় মৃত্যু হয়েছে দিল্লি পুলিশের হেড কনস্টেবল রতন লালের। একজন ডেপুটি কমিশনারও গুরুতর আহত হয়েছেন। সোমবার সন্ধেবেলা গোকুলপুরির টায়ার বাজারে আগুন ধরিয়ে দেওয়া হয় বলে খবর। ভজনপুরা, মৌজপুর, জাফরাবাদ এলাকায় সংঘর্ষ বড় আকার নিয়েছে। ভজনপুরাতে একটি পেট্রল পাম্পেও আগুন ধরিয়ে দেওয়া হয়েছে বলে খবর। উত্তর-পূর্ব দিল্লিতে ইতিমধ্যেই ১৪৪ ধারা জারি করা হয়েছে। নামানো হয়েছে র‍্যাফ। রাজধানীর এই পরিস্থিতিতে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে আর্জি জানিয়েছেন, দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য। দিল্লিতে শান্তি বজায় রাখার জন্য বাসিন্দাদের কাছে আবেদন জানিয়েছেন তিনি। সিএএ বিরোধী ও সমর্থকদের সংঘর্ষে রবিবার বিকেলে রণক্ষেত্রের চেহারা নিয়েছিল উত্তর-পূর্ব দিল্লির জাফরাবাদ। চব্বিশ ঘণ্টার মধ্যে ফের সংঘর্ষে উত্তাল হয় রাজধানীর রাস্তা। একটি ছবিতে দেখা গিয়েছে, মেরুন রঙের টিশার্ট পরা এক যুবক বন্দুক নিয়ে আস্ফলন দেখাচ্ছে। তার পিছনে আরও লোক মুখে কাপড় বেঁধে পাথর ছুড়ছে। যদিও এই ব্যক্তি সিএএ সমর্থক নাকি বিক্ষোভকারী—সে ব্যাপারে এখনও কিছু স্পষ্ট জানা যায়নি। https://twitter.com/saurabh3vedi/status/1231872207556575245 এদিন সকাল থেকেই দু’পক্ষের দফায় দফায় সংঘর্ষ হয়। দুপুরের পর মৌজপুর মেট্রো স্টেশনের সামনে একাধিক গাড়ি ও মোটরসাইকেলে আগুন লাগিয়ে দেওয়া হয়। বিজেপির অভিযোগ, বিক্ষোভকারীরাই এই ঘটনা ঘটিয়েছে। তারাই হিংসা ছড়াচ্ছে। পাল্টা বিক্ষোভকারীদের বক্তব্য, শান্তিপূর্ণ বিক্ষোভ ভাঙতে বিজেপিই লোক পাঠিয়ে অশান্তি পাকাচ্ছে। বিজেপি নেতা কপিল মিশ্র বলেছিলেন, “মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যতক্ষণ ভারতে থাকবেন, ততক্ষণ আমরা শান্তি বজায় রাখব”। কিন্তু সোমবার ট্রাম্পের বিমান যখন সবে আমদাবাদে নেমেছে, তখনই নাগরিকত্ব আইনের সমর্থক ও বিরোধীদের মধ্যে সংঘর্ষ হল দিল্লিতে। রবিবার উত্তর-পূর্ব দিল্লির যে অঞ্চলে অশান্তি হয়েছিল, এদিনও সেখানেই পাথর ছোঁড়াছুড়ি হল দু’পক্ষের মধ্যে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাসের শেল ফাটায় পুলিশ। জাফরাবাদ, মৌজপুর-সহ আরও বেশ কয়েকটি মেট্রো স্টেশন বন্ধ হয়ে রয়েছে। বন্ধ একাধিক গুরুত্বপূর্ণ রাস্তাও।

```