দ্য ওয়াল ব্যুরো: তিন দিন আগে একটি পোস্ট করে জাতির উদ্দেশে বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ ফের ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে বক্তৃতা দিতে পারেন তিনি। তবে তা তা বিজেপি-নেতা কর্মীদের উদ্দেশে।
সর্বভারতীয় রাজনৈতিক দল বিজেপির আজ চল্লিশ বছর পূর্ণ হল। ১৯৮০ সালের এমন দিনেই বাজপেয়ী-আডবাণীদের হাত ধরে প্রতিষ্ঠা হয়েছিল ভারতীয় জনতা পার্টির।
সোমবার সকালে সেই প্রসঙ্গে একাধিক টুইটও করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, দলের প্রতিষ্ঠাতা দিবস এমন সময়ে উদযাপিত হচ্ছে যখন দেশ কোভিড-সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে। আমি চাইব দলের সর্বভারতীয় সভাপতি জগৎপ্রকাশ নাড্ডা দলীয় কর্মীদের উদ্দেশে যে পরামর্শ দিয়েছেন তা যেন সবাই পালন করেন।
প্রসঙ্গত, বিজেপি সভাপতির বার্তাও তাৎপর্যপূর্ণ। তিনি জানিয়েছেন, দলের কর্মীরা যেন প্রত্যেকে আজ তাঁদের বুথ এলাকায় চল্লিশ বাড়িতে যান। তাঁর পর, পুলিশ, সাফাইকর্মী, ডাক্তার ও নার্স, ব্যাঙ্ক ও ডাক কর্মী এবং সরকারি কর্মচারীদের উদ্দেশে পাঁচটি পৃথক ধন্যবাদ-চিঠিতে সই সংগ্রহ করেন।
দেখুন মোদীর টুইট বার্তা:
https://twitter.com/narendramodi/status/1246996950836101120