Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কাউকে চাকরি থেকে ছাড়িয়ে দেবেন না, জাতির উদ্দেশে বক্তৃতায় প্রধানমন্ত্রী

দ্য ওয়াল ব্যুরো: নববর্ষের সকালে.জাতির উদ্দেশে বক্তৃতায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বেসরকারি প্রতিষ্ঠানগুলির কাছে আবেদন করেন, এই সংকটের সময়ে কাউকে চাকরি থেকে ছাড়িয়ে দেবেন না। টানা লকডাউনের ফলে বিশ্বঅর্থনীতি স্তব্ধ হয়ে গিয়েছে। ভরতের অর্থনীত

কাউকে চাকরি থেকে ছাড়িয়ে দেবেন না, জাতির উদ্দেশে বক্তৃতায় প্রধানমন্ত্রী

শেষ আপডেট: 14 April 2020 08:10

দ্য ওয়াল ব্যুরো: নববর্ষের সকালে.জাতির উদ্দেশে বক্তৃতায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বেসরকারি প্রতিষ্ঠানগুলির কাছে আবেদন করেন, এই সংকটের সময়ে কাউকে চাকরি থেকে ছাড়িয়ে দেবেন না। টানা লকডাউনের ফলে বিশ্বঅর্থনীতি স্তব্ধ হয়ে গিয়েছে। ভরতের অর্থনীতিতেও অধোগতি স্পষ্ট। এই পরিস্থিতি ছোট-বড় বেসরকারি সংস্থার উদ্দেশে প্রধানমন্ত্রী আর্জি জানিয়েছেন, "এই পরিস্থিতিতে আরও সংবেদনশীল হোন। দয়া করে কাউকে চাকরি থেকে ছাড়িয়ে দেবেন না।" করোনা নিয়ে জাতির উদ্দেশে প্রথম বক্তৃতায় প্রধানমন্ত্রী বেসরকারি সংস্থাগুলির উদ্দেশে বলেছিলেন, "এই সময়ে যানবাহনের অসুবিধার জন্য কেউ যদি কাজে না যেতে পারেন তাহলে তাঁর মাইনে কাটবেন না।" সেটা মার্চের মাঝামাঝি সময়। তখনও লকডাউন জারি হয়নি দেশে। ২১ দিন লকডাউনের পর আরও ১৯ দিন তা বাড়ানোর ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। লকডাউন চলবে ৩ মে পর্যন্ত। এই সময়ে ছোট সংস্থাগুলি তো বটেই বহু বহুজাতিক প্রতিষ্ঠানও কর্মীদের মাইনে কাটতে শুরু করেছে। অনলাইন ডেলিভারি সংস্থা থেকে তাবড় তথ্যপ্রযুক্তি সংস্থা তাঁদের এক্সিকিউটিভস্তরের আধিকারিক থেকে সাধারণ কর্মীদের ২৫, ৩০ এমনকি ৫০ শতাংশ পর্যন্ত বেতন কেটেছে। অনেকের বক্তব্য, কম মাইনে তবু এক জিনিস। কিন্তু কাজ হারানো মানে এই সময়ে মরার উপর খাঁড়ার ঘা পড়ার মতো। বহু ' ঠিকাশ্রমিককে কাজ থেকে বসিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে এই সময়ে। মার্চের শেষে একটি অনলাইন গাড়ি বুকিং সংস্থার প্রায় ৫০০ কর্মীর চাকরি গিয়েছে। বহু সংবাদমাধ্যমেও কর্মী ছাঁটাই শুরু হয়ে গিয়েছে। পর্যবেক্ষকদের মতে এইসব খবর পেয়েই হয়তো প্রধানমন্ত্রী আরও একবার আর্জি জানালেন এদিন। বিশ্ব ব্যাঙ্ক ও আন্তর্জাতিক অর্থ ভাণ্ডার বলছে, মহামন্দার পর অর্থনীতিতে এত বড় বিপর্যয় কখনও আসেনি। সারা পৃথিবীর উৎপাদন ব্যবস্থা থমকে গেছে। তার প্রভাব কতটা ভয়াবহ তা সহজেই অনুমান করা যাচ্ছে। এক্ষেত্রে প্রধানমন্ত্রীর কাতর আর্জি জানানো ছাড়া আর কিছু করারও নেই। কিন্তু মোদীর আবেদনের পরেও নিশ্চিন্ত হতে পারছেন না অনেকে। বেসরকারি সংস্থার লক্ষ লক্ষ কর্মীর আতঙ্ক, এই বোধহয় মেল করে জানিয়ে দেবে চাকরিটা নেই!

```