Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?

বড় সাফল্য, আয়কর হানায় উদ্ধার উপত্যকায় জঙ্গিদের অর্থসাহায্যের গুরুত্বপূর্ণ নথি, তিনটি হার্ড ডিস্কও

দ্য ওয়াল ব্যুরো : পুলওয়ামার হামলার পর কাশ্মীরের মাটিতে সন্ত্রাসবাদ বন্ধ করতে জঙ্গিদের সঙ্গে মুখোমুখি লড়াই ছাড়াও আরও একটি পদ্ধতি নিয়েছে ভারত। ভারতের মাটিতে জঙ্গি কার্যকলাপ করতে যে টাকা আসে, তার সাপ্লাই কেটে দেওয়া। জঙ্গিরা যদি আর্থিক সুবিধা ন

বড় সাফল্য, আয়কর হানায় উদ্ধার উপত্যকায় জঙ্গিদের অর্থসাহায্যের গুরুত্বপূর্ণ নথি, তিনটি হার্ড ডিস্কও

শেষ আপডেট: 28 February 2019 03:34

দ্য ওয়াল ব্যুরো : পুলওয়ামার হামলার পর কাশ্মীরের মাটিতে সন্ত্রাসবাদ বন্ধ করতে জঙ্গিদের সঙ্গে মুখোমুখি লড়াই ছাড়াও আরও একটি পদ্ধতি নিয়েছে ভারত। ভারতের মাটিতে জঙ্গি কার্যকলাপ করতে যে টাকা আসে, তার সাপ্লাই কেটে দেওয়া। জঙ্গিরা যদি আর্থিক সুবিধা না পায়, তাহলে তাদের পক্ষে পুলওয়ামার মতো হামলা করা সম্ভব হবে না। আর এই কাজ করতে গিয়েই বড় সাফল্য এসেছে আয়কর দফতরের হাতে। বুধবার আয়কর দফতরের বিশেষ দল দিল্লির তিন ও কাশ্মীর উপত্যকার চার জায়গায় হানা দেয়। তাঁদের কাছে খবর ছিল, এই জায়গাগুলি থেকে একটি বিশেষ সংস্থা মারফত জঙ্গিদের কাছে আর্থিক সাহায্য পাঠানো হয়। সূত্রের খবর, এই জায়গাগুলি একটি নামকরা সংস্থার অধীনে রয়েছে। এই সংস্থার মাধ্যমে ভারতে 'টেরর ফান্ডিং' করা হয়ে থাকে। কেন্দ্রীয় আয়কর দফতরের মুখপাত্র সুরভী আলুওয়ালিয়া জানিয়েছেন, "এই সংস্থার সঙ্গে যুক্ত বিভিন্ন জায়গায় হানা দিয়ে আয়কর দফতরের হাতে অনেক তথ্যপ্রমাণ এসেছে। হিসেব বহির্ভুত একটা বড় টাকা বিভিন্ন কাজে লাগাত এই সংস্থা। বিভিন্ন ধরণের ব্যবসার নাম করে এই টাকা লাগানো হতো।" তদন্তের স্বার্থে এখনও পর্যন্ত ওই সংস্থার নাম জানানো হয়নি আয়কর দফতরের তরফে। মুখপাত্রের বিবৃতিতে আরও বলা হয়েছে, "এই সার্চ অপারেশনের সময় একটা বিপুল পরিমাণ টাকার উল্লেখ পাওয়া গিয়েছে, যা বিভিন্ন সময় ট্রান্সফার হয়েছে। এই ট্রান্সফার প্রধানত ক্যাশের মাধ্যমে হয়েছে। কিন্তু এই টাকার বদলে কোনও আয়কর দেওয়া হয়নি। অর্থাৎ ঠিক কাদের ওই টাকা দেওয়া হয়েছে, তার কোনও উল্লেখ নেই। কিন্তু টাকা যে দেওয়া হয়েছে, তার প্রমাণ আছে।" আয়কর দফতরের তরফে জানানো হয়েছে, এই হানায় তিনটে হার্ড ডিস্কও পেয়েছেন আয়কর দফতরের আধিকারিকরা। আধিকারিকরা মনে করছেন, এই হার্ড ডিস্কগুলির মধ্যে আর্থিক লেনদেন সংক্রান্ত বেশ কিছু তথ্য থাকতে পারে। এছাড়াও কীভাবে ওই টাকার মাধ্যমে কাশ্মীর উপত্যকায় জঙ্গিদের অর্থ সাহায্য করা হতো, সেই ব্যাপারেও কিছু তথ্য থাকতে পারে ওই ডিস্কে। আপাতত ডিস্কগুলিকে খতিয়ে দেখছেন আধিকারিকরা। পুলওয়ামা হামলার পরেই কাশ্মীরের প্রায় ২০ জন বিচ্ছিন্নতাবাদী নেতা ও প্রায় ১৫৫ রাজনৈতিক নেতার নিরাপত্তা তুলে নেওয়া হয়েছে। সূত্রের খবর, এই নেতাদের অনেকেই জঙ্গিদের টাকা, শেল্টার ও অন্যভাবে সাহায্য করতেন, এমনটাই ধারণা নিরাপত্তারক্ষীদের। আর তাই যাতে, ভারতের মধ্যে থেকে জঙ্গিরা কোনও রকমের সাহায্য না পায়, তার জন্যই এই পদক্ষেপ।

আরও পড়ুন

https://thewall.in/modi-meets-three-chiefs-of-army/

```