যুক্তিবাদী দাভলকার হত্যা কাণ্ডে অবশেষে একজন গ্রেফতার
দ্য ওয়াল ব্যুরো: ঠিক পাঁচ বছরের মাথায় এসে মহারাষ্ট্রের যুক্তিবাদী নরেন্দ্র দাভলকার হত্যায় গ্রেফতার হলো একজন। শনিবার ঔরঙ্গাবাদ থেকে সিবিআই দাভলকার হত্যায় যুক্ত থাকার সন্দেহে একজনকে গ্রেফতার করে। ধৃতের নাম শচীন প্রকাশ আন্দুরে।
২০১৩ সালের ২০অগ
শেষ আপডেট: 19 August 2018 04:21
দ্য ওয়াল ব্যুরো: ঠিক পাঁচ বছরের মাথায় এসে মহারাষ্ট্রের যুক্তিবাদী নরেন্দ্র দাভলকার হত্যায় গ্রেফতার হলো একজন। শনিবার ঔরঙ্গাবাদ থেকে সিবিআই দাভলকার হত্যায় যুক্ত থাকার সন্দেহে একজনকে গ্রেফতার করে। ধৃতের নাম শচীন প্রকাশ আন্দুরে।
২০১৩ সালের ২০অগস্ট পুনেতে প্রাতঃভ্রমণে বেরিয়ে আততায়ীদের গুলিতে ঝাঁঝরা হয়ে যান দাভলকার। তারপর খুন হন গোবিন্দ পানসারে। প্রসঙ্গত, কিছুদিন আগেই এই দুটি হত্যার তদন্ত নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করে বম্বে হাইকোর্ট। কেন্দ্রীয় ও রাজ্যসরকারি সংস্থাগুলিকে তীব্র ভর্ৎসনা করে আদালত। আদালত স্পষ্ট বলে, স্বাধীনভাবে কথা বলার বা চলাফেরা করার অধিকার লঙ্ঘিত হচ্ছে। যে রিপোর্ট গোপন থাকা উচিত তা থাকছে না। সংশ্লিষ্ট মহলের মতে এরপরই নড়েচড়ে বসে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।