Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকের

ইংল্যান্ডের বার্মিংহামে একাধিক জায়গায় হামলা, ছুরির আঘাতে আহত অসংখ্য

দ্য ওয়াল ব্যুরো: ইংল্যান্ডের বার্মিংহাম শহরে ছুরি নিয়ে হামলার জেরে আহত হয়েছেন অসংখ্যা সাধারণ নাগরিক। ব্রিটিশ পুলিশ জানিয়েছে রবিবার ৬ সেপ্টেম্বর রাত সাড়ে বারোটা নাগাদ (বার্মিংহামের সময়) আচমকাই হামলা হয় বার্মিংহামের রাস্তায়। প্রথম হামলার খানি

ইংল্যান্ডের বার্মিংহামে একাধিক জায়গায় হামলা, ছুরির আঘাতে আহত অসংখ্য

শেষ আপডেট: 6 September 2020 09:15

দ্য ওয়াল ব্যুরো: ইংল্যান্ডের বার্মিংহাম শহরে ছুরি নিয়ে হামলার জেরে আহত হয়েছেন অসংখ্যা সাধারণ নাগরিক। ব্রিটিশ পুলিশ জানিয়েছে রবিবার ৬ সেপ্টেম্বর রাত সাড়ে বারোটা নাগাদ (বার্মিংহামের সময়) আচমকাই হামলা হয় বার্মিংহামের রাস্তায়। প্রথম হামলার খানিকক্ষণ পরেই দ্বিতীয় হামলার খবর পায় পুলিশ। ওয়েস্ট মিডল্যান্ড পুলিশের তরফে জানানো হয়েছে যথেষ্টই গুরুতর এবং বড় হামলা হয়েছে। অনেকেই আহত হয়েছেন। পরিস্থিতি এতটাই বেসামাল যে পুলিশের তরফেও এখনও আহতদের সংখ্যা কত তা জানানো হয়নি। এই হামলার পিছনে কে বা কারা রয়েছে সে ব্যাপারে এখনও কিছু জানা যায়নি। আততায়ীর সংখ্যা কত ছিল তা নিয়েও নিশ্চিত নয় বার্মিংহামের পুলিশ। আপাতত এই ঘটনায় কোনও জঙ্গি গোষ্ঠী দায় স্বীকার করেনি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। বার্মিংহাম শহরের একাধিক জায়গা পুরোপুরি ভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। যেসব জায়গায় হামলা হয়েছে সেখানে রাস্তা বন্ধ করে নমুনা সংগ্রহের কাজে নেমেছে ফরেনসিক দল। আহতদের প্রাথমিক মেডিক্যাল পরিষেবা দিয়ে হাসপাতালে পৌঁছে দেওয়ার জন্য তৎপর রয়েছে প্যারামেডিক্স টিম। সমস্ত ইমার্জেন্সি পরিষেবাকে অ্যালার্ট করে দেওয়া হয়েছে। ঘটনাস্থলে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। আততায়ীদের শনাক্তকরণের চেষ্টা চলছে। তবে কেন আচমকা এ হেন হামলা হল বার্মিংহামে তার কোনও কারণ এখনও খুঁজে পায়নি পুলিশ। জোরকদমে চলছে তদন্ত। হামলা হওয়া এলাকাগুলো পরিষ্কারের কাজে নেমেছে পুলিশবাহিনী। নমুনা সংগ্রহের পাশাপাশি প্রত্যক্ষদর্শীদেরও জিজ্ঞসাবাদ করা হচ্ছে। আততায়ীরা এখনও শহরে লুকিয়ে রয়েছে কিনা তা জানতে বার্মিংহাম জুড়ে চলছে তল্লাশি অভিযান। ওয়েস্ট মিডল্যান্ড পুলিশ জানিয়েছে, বার্মিংহাম শহরের একাধিক জায়গায় ছুরি নিয়ে হামলা চালিয়েছে আততায়ীরা। আহত হয়েছেন অসংখ্য মানুষ। তাঁদের ইতিমধ্যেই হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে এই গুরুতর হামলায় আহতের সংখ্যা কত তা নিশ্চিত না হয়ে প্রকাশ করতে চায়নি ওয়েস্ট মিডল্যান্ড পুলিশ। এই হামলার ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করেনি পুলিশ।

```