লাগেজ কই! দমদমে নেমে দিশাহারা ধোনি
দ্য ওয়াল ব্যুরো: বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের শহরে এসে লাগেজ বিভ্রাটে পড়তে হল বিশ্বকাপজয়ী ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে। লাগেজ না পেয়ে বিরক্ত ধোনি হোটেলের পথ ধরেন। পরে অবশ্য তা পাওয়া যায়।
সোমবার রাত আটটা ৩৫মিনিট
শেষ আপডেট: 9 December 2019 17:05
দ্য ওয়াল ব্যুরো: বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের শহরে এসে লাগেজ বিভ্রাটে পড়তে হল বিশ্বকাপজয়ী ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে। লাগেজ না পেয়ে বিরক্ত ধোনি হোটেলের পথ ধরেন। পরে অবশ্য তা পাওয়া যায়।
সোমবার রাত আটটা ৩৫মিনিট নাগাদ দিল্লি থেকে দমদমে নামেন ধোনি। তারপরই লাগেজের খোঁজ করেন। কিন্তু ক্যাপ্টেন কুলের লাগেজ পাওয়া যায়নি। বিরক্ত হয়ে হোটেলে চলে যান তিনি।

একটি বিজ্ঞাপনের শ্যুটিং-এর জন্য কলকাতায় এসেছেন ধোনি। মঙ্গলবার সকাল থেকে কলকাতার উপকণ্ঠে ইনডোর ও আউটডোর শ্যুটিং রয়েছে তাঁর। শেষে ওই সংস্থার কর্মীরাই খুঁজে বের করেন মাহির লাগেজ। পৌঁছে দেওয়া হয় বাইপাসের ধারের পাঁচতারা হোটেলে।
এর আগে অষ্ট্রেলিয়া সফরে একবার লাগেজ বিভ্রাট ঘটেছিল ধোনির। ক্রিকেট কিটই খুঁজে পাওয়া যাচ্ছিল না। ফের একবার লাগেজ বিভ্রাটে পড়তে হল তাঁকে। জানা গিয়েছে বুধবার পর্যন্ত কলকাতায় থাকবেন ধোনি।