Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

সার্জারি করে কানের চামড়ার নীচে ব্লু-টুথ ঢুকিয়ে টুকতে গিয়ে ধরা পড়ল ছাত্র, অবাক শিক্ষকরাও

দ্য ওয়াল ব্যুরো: 'মুন্নাভাই এমবিবিএস' সিনেমার কথা মনে আছে তো! নায়ক সঞ্জয় দত্ত টুকে ডাক্তারি পাশ করবে বলে কানে হেডফোন গুঁজে পরীক্ষা দিতে এসেছিল। হেডফোনে প্রশ্নের উত্তর শুনে লিখতে গিয়ে ধরাও পড়েছিল হাতেনাতে। তবে সেটা ছিল শুনে শুনে টুকলি। আর ম

সার্জারি করে কানের চামড়ার নীচে ব্লু-টুথ ঢুকিয়ে টুকতে গিয়ে ধরা পড়ল ছাত্র, অবাক শিক্ষকরাও

শেষ আপডেট: 23 February 2022 05:13

দ্য ওয়াল ব্যুরো: 'মুন্নাভাই এমবিবিএস' সিনেমার কথা মনে আছে তো! নায়ক সঞ্জয় দত্ত টুকে ডাক্তারি পাশ করবে বলে কানে হেডফোন গুঁজে পরীক্ষা দিতে এসেছিল। হেডফোনে প্রশ্নের উত্তর শুনে লিখতে গিয়ে ধরাও পড়েছিল হাতেনাতে। তবে সেটা ছিল শুনে শুনে টুকলি। আর মধ্যপ্রদেশের এক ছাত্র রীতিমতো ডিজিটাল টুকলি করতে গিয়ে ধরা পড়ল। এমন কীর্তি দেখে হতবাক শিক্ষকরাও। মাইক্রো ব্লু-টুথ ডিভাইস একেবারে কানের চামড়ার নীচে ঢুকিয়ে নিয়েছিল সেই ছাত্র। বাইরে থেকে দেখে বোঝার উপায় নেই। মাইক্রো-ব্লু-টুথ হল একেবারে ছোট্ট ডিভাইস। কানে লাগিয়ে রাখলে ওয়্যারলেস কথা বলা বা গান শোনা যায়। হেডফোন গোঁজার দরকার পড়ে না। ওয়্যারলেস ডিভাইসের এই সুবিধাকে কাজে লাগিয়েই নিজের বুদ্ধি খেলিয়েছিল ওই ছাত্র। ভাল ইএনটি চিকিৎসকের কাছে গিয়ে অস্ত্রোপচার করিয়ে কানের চামড়ার মধ্য়ে ঢুকিয়ে নিয়েছিল সেই ব্লু-টুথ ডিভাইস। তার আগে ত্বকের রঙের সঙ্গে মিলিয়ে ব্লু-টুথ ডিভাইস কিনে নিয়েছিল। চামড়ার নীচে থাকলেও যেহেতু ডিভাইসটি স্কিন কালারের, তাই বাইরে থেকে বোঝার উপায় ছিল না। মোবাইলটা রেখেছিল প্যান্টের পকেটে। এইভাবে দিব্যি টুকলি চালিয়ে যাচ্ছিল। মধ্যপ্রদেশের মহাত্মা গান্ধী মেডিক্যাল কলেজের এই ঘটনা হতবাক করেছে শিক্ষকমহলকও। কলেজের ডিন  ডা. সঞ্জয় দীক্ষিত বলছেন, জেনারেল মেডিসিনের পরীক্ষা ছিল সোমবার। ৭৮ জন পরীক্ষা দিচ্ছিলেন। যে ছাত্রটি টুকতে গিয়ে ধরা পড়েছে সে গত ১১ বছর ধরে ডাক্তারির পরীক্ষায় ফেল করে যাচ্ছে। এ বছর ফাইনাল পরীক্ষায় ফেল করলে তাকে আর কলেজে রাখা যেত না। তাই ছাত্রটিও ছিল বেপরোয়া। কৌশল করে মাইক্রো ব্লু-টুথ ডিভাইস কিনে একেবারে সার্জারি করে কানে ঢুকিয়ে নিয়েছিল। প্রথমে বোঝা যায়নি। পরে শিক্ষকরাই দেখেন প্যান্টের পকেটে তাঁর মোবাইলটি ব্লিঙ্ক করছে। তখনই সন্দেহ হয়। দেখেন ব্লু-টুথ অন করা আছে। কিন্তু ডিভাইসটির নাগাল পাওয়া যায়নি। শেষে শিক্ষকদেরবকুনির জেরে ছাত্রটিই স্বীকার করে সব। ফের অস্ত্রোপচার করে ডিভাইসটা তার কান থেকে বের করা হয়েছে। এ বছরের পরীক্ষাতেও তাকে সাসপেন্ড করা হয়েছে।

```