Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

'মিউজিয়াম অফ দ্য ফিউচার'! ভবিষ্যতের জাদুঘর বানিয়ে তাক লাগাল দুবাই, কী আছে তাতে

দ্য ওয়াল ব্যুরো: দুবাইতে (Dubai) উদ্বোধন হল ‘মিউজিয়াম অফ দ্য ফিউচার’ (Museum of the Future)। ভবিষ্যতের জাদুঘর। মঙ্গলবারই এই মিউজিয়ামটি চালু হয়েছে দুবাইতে। মিউজিয়াম বিল্ডিংটির (building) কাঠামো এতটাই অপূর্ব যে কেউ কেউ বলছেন এটাই পৃথিবীর সবচে

'মিউজিয়াম অফ দ্য ফিউচার'! ভবিষ্যতের জাদুঘর বানিয়ে তাক লাগাল দুবাই, কী আছে তাতে

শেষ আপডেট: 23 February 2022 02:43

দ্য ওয়াল ব্যুরো: দুবাইতে (Dubai) উদ্বোধন হল ‘মিউজিয়াম অফ দ্য ফিউচার’ (Museum of the Future)। ভবিষ্যতের জাদুঘর। মঙ্গলবারই এই মিউজিয়ামটি চালু হয়েছে দুবাইতে। মিউজিয়াম বিল্ডিংটির (building) কাঠামো এতটাই অপূর্ব যে কেউ কেউ বলছেন এটাই পৃথিবীর সবচেয়ে সুন্দর বিল্ডিং। First Images of Killa Design's Museum of the Future in Dubai Unveiled Ahead of Opening | ArchDaily মিউজিয়াম বিল্ডিংটি উপবৃতাকার। সাততলা এই ফাঁপা বিল্ডিংটি রুপোর রঙে সাজানো হয়েছে। তার উপর যখন বাইরে থেকে নানা আলোর কারুকার্য করা হচ্ছে তখন তা দেখতে লাগছে মোহময়ী। গোটা বিল্ডিংয়ের গায়ে রয়েছে আরবি ভাষায় লেখা কিছু কথা। ইউক্রেন থেকে দেশে ফিরলেন ভারতীয় পড়ুয়ারা! ঘাড়ে নিশ্বাস ফেলছিল যুদ্ধ, অবশেষে স্বস্তি মঙ্গলবার মিউজিয়ামটি চালু হওয়ার পর তা দেখতে ওই অঞ্চলে ভিড় জমান শহরবাসী। তখন রুপোলি বিল্ডিংয়ের গায়ে বেগুনি রঙের লেজার লাইট ফেলা হয়। নীলচে রুপোলি সেই আভায় ‘মিউজিয়াম অফ দ্য ফিউচার’-এর দিক থেকে চোখ যেন ফেরানোই যাচ্ছিল না। Most Beautiful Building On Earth": Museum Of Future Opens In Dubai এই মিউজিয়ামটির উদ্বোধন করেন দুবাইয়ের শাসক শেখ মহম্মদ বিন রশিদ আল-মাকতুম। তাঁরই ভবিষ্যৎ সম্পর্কে ধারণা, ভাবনা-চিন্তাকে সামনে রেখে তৈরি করা হয়েছে এই জাদুঘর। কী আছে এই ভবিষ্যতের জাদুঘরে? নির্মাতারা এখনও তা খোলসা করে কিছুই বলেননি। তবে সূত্র মারফত খবর, ডিজাইন এবং প্রযুক্তির নিত্যনতুন আবিষ্কার চোখের সামনে তুলে ধরবে এই মিউজিয়াম। এখানে ২০৭১ সালের আগামীতে ঘুরে আসতে পারবেন দর্শকরা। Museum of the Future: The most beautiful building on earth opens in Dubai on 22.2.22 | Uae – Gulf News এই মিউজিয়ামের বাইরে সাইনবোর্ডে লেখা হয়েছে, ‘পৃথিবীর সবচেয়ে সুন্দর বিল্ডিং’। বিশ্বের সর্বোচ্চ বিল্ডিং বুর্জ খলিফা থেকে মাত্র কয়েক মিনিটের দূরত্বেই রয়েছে ভবিষ্যতের এই জাদুঘর। স্থাপত্যকার্যে দুবাই বরাবরই সমৃদ্ধ। সেখানে অসাধারণ স্থাপত্যের বেশ কিছু নিদর্শন রয়েছে। তাতেই এবার নতুন সংযোজন হল ‘মিউজিয়াম অফ দ্য ফিউচার’। পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'

```