Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকের

তোড়া থেকে কার্পেটে খসে পড়ল ফুল, কুড়িয়ে নিলেন মোদী, প্রশংসার ঝড় সোশ্যাল মিডিয়ায় 

দ্য ওয়াল ব্যুরো: মার্কিন যুক্তরাষ্ট্রের হিউস্টনে পৌঁছেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বলা ভাল ভাইরাল হয়ে গেল মোদীর আচরণ। যা দেখে অভিভূত নেট দুনিয়া। রবিবার অনাবসী ভারতীয়দের মেগা ইভেন্ট 'হাউডি মোদী'তে ভাষ

তোড়া থেকে কার্পেটে খসে পড়ল ফুল, কুড়িয়ে নিলেন মোদী, প্রশংসার ঝড় সোশ্যাল মিডিয়ায় 

শেষ আপডেট: 22 September 2019 04:06

দ্য ওয়াল ব্যুরো: মার্কিন যুক্তরাষ্ট্রের হিউস্টনে পৌঁছেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বলা ভাল ভাইরাল হয়ে গেল মোদীর আচরণ। যা দেখে অভিভূত নেট দুনিয়া।
রবিবার অনাবসী ভারতীয়দের মেগা ইভেন্ট 'হাউডি মোদী'তে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। উপস্থিত থাকার কথা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। শনিবার হিউস্টন বিমানবন্দরে নামার পর মার্কিন প্রশাসনের একাধিক শীর্ষ কর্তা তাঁকে অভ্যর্থনা জানাতে উপস্থিত ছিলেন। বিমানের সিঁড়ি দিয়ে নেমে আসার পরই তাঁর হাতে ফুলের তোড়া তুলে দেন বাণিজ্য ও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক দফতরের ডিরেক্টর ক্রিস্টোফার ওলসন। সেই তোড়া থেকেই কটি ফুল খসে পড়ে কার্পেটে। নিচু হয়ে সেই ফুল কুড়িয়ে নিরাপত্তারক্ষীর হাতে তুলে দেন মোদী।
কয়েক সেকেন্ডের এই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। কেউ লিখলেন, "এই সারল্যই তাঁর ইউএসপি।" কেউ লিখলেন, "সর্বকালের সেরা প্রধানমন্ত্রী।"
যে পরিমাণ মানুষ রবিবার নরেন্দ্র মোদীর ভাষণ শুনতে যাবেন বলে নাম নথিভুক্ত করেছেন, তা রেকর্ড। 'হাউডি মোদী'তে কী বলেন প্রধানমন্ত্রী, সে দিকেই চোখ সকলের। কাশ্মীর থেকে বিশেষ সাংবিধানিক মর্যাদা তুলে নেওয়ার পর এবং দিল্লি-ইসলামাবাদ চাপানউতরের মধ্যে এই প্রথম এত বড় আন্তর্জাতিক মঞ্চে বক্তৃতা দেবেন মোদী। তার আগে নিজের আচরণ দিয়েই নেট দুনিয়ার মন জিতে নিলেন প্রধানমন্ত্রী।

```