Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?

বেহালায় তৃণমূল ওয়ার্ড সভাপতির বাড়ি লক্ষ্য করে পর পর গুলি

দ্য ওয়াল ব্যুরো: আবারও গুলি চলল বেহালায়। ১২১ নম্বর ওয়ার্ডে তৃণমূলের ওয়ার্ড সভাপতি রূপক গঙ্গোপাধ্যায়ের বাড়ি লক্ষ্য করে গুলি চলেছে বলে অভিযোগ। বেহালা থানায় অভিযোগ দায়ের হয়েছে। মোটরবাইকে চেপে এসে দুষ্কৃতীরা গুলি ছুড়ে পালিয়েছে বলে অভিযোগ করেছ

বেহালায় তৃণমূল ওয়ার্ড সভাপতির বাড়ি লক্ষ্য করে পর পর গুলি

শেষ আপডেট: 23 August 2021 11:42

দ্য ওয়াল ব্যুরো: আবারও গুলি চলল বেহালায়। ১২১ নম্বর ওয়ার্ডে তৃণমূলের ওয়ার্ড সভাপতি রূপক গঙ্গোপাধ্যায়ের বাড়ি লক্ষ্য করে গুলি চলেছে বলে অভিযোগ। বেহালা থানায় অভিযোগ দায়ের হয়েছে। মোটরবাইকে চেপে এসে দুষ্কৃতীরা গুলি ছুড়ে পালিয়েছে বলে অভিযোগ করেছেন রূপকবাবু। এই ঘটনা ঘটেছে রবিবার রাত ১২টা নাগাদ। রূপক গঙ্গোপাধ্যায়ের বাড়ি বেহালার জেমস লং সরণিতে। গতকাল রাতে দুষ্কৃতীরা বাড়ি লক্ষ্য করে পর পর গুলি চালায়। বাড়ির দোতলার জানলার কাঁচ ভেঙে পড়ে। পরদিন সকালেই থানায় অভিযোগ দায়ের করেন রূপকবাবু। প্রসঙ্গত ভোটপর্ব মিটে যাওযার পরেই বেহালার ১২১ নম্বর ওয়ার্ডে গুলি চালানোর ঘটনা ঘটেছিল। ফের গতকাল রাতে গুলি চলল। রূপকবাবুর অভিযোগ, মোটরবাইকে চেপে এসেছিল দুষ্কৃীতারা। তাঁর বাড়ি লক্ষ্য করেই গুলি চলছিল। বাইরে বেরিয়ে এসে তিনি দেখেন কয়েকজন অজ্ঞাতপরিচয় যুবক বাইকে চেপে পালাচ্ছে। চার রাউন্ড গুলি চলেছে বলে থানায় অভিযোগ করেছেন তৃণমূলের ওয়ার্ড সভাপতি। বস্তপত ১২১ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর না থাকায় সেই ওযার্ড পরিচালনার দায়িত্ব এখন রূপক গঙ্গোপাধ্যায়ের ওপরেই। তাঁর দাবি, ওয়ার্ডের দায়িত্ব নিজের হাতে নেওয়ার পরেই এলাকায় তোলাবাজি ও অপরাধমূলক ঘটনা বন্ধ হয়েছে। তাই তাঁর ওপর প্রবল আক্রোশেই এই হামলা হয়েছে। ঘটনায় বিজেপি জড়িত থাকতে পারে বলে দাবি করেছেন রূপকবাবু।

```