কলকাতার 'মা' যোগীর বিজ্ঞাপনে, ভুল স্বীকার করল সংবাদপত্র
দ্য ওয়াল ব্যুরো: যোগী আদিত্যনাথের (Yogi Adityanath) বিজ্ঞাপনে মা উড়ালপুলের (Maa flyover) ছবি নিয়ে বিতর্কে সরগরম রবিবারের রাজনীতি। এবার যে সংবাদপত্রে এই বিতর্কিত বিজ্ঞাপনটি ছাপা হয়েছিল, তারা নিজেদের ভুল স্বীকার করে নিল।
টেনিসে ‘বিস্ময় কিশ
শেষ আপডেট: 12 September 2021 09:26
দ্য ওয়াল ব্যুরো: যোগী আদিত্যনাথের (Yogi Adityanath) বিজ্ঞাপনে মা উড়ালপুলের (Maa flyover) ছবি নিয়ে বিতর্কে সরগরম রবিবারের রাজনীতি। এবার যে সংবাদপত্রে এই বিতর্কিত বিজ্ঞাপনটি ছাপা হয়েছিল, তারা নিজেদের ভুল স্বীকার করে নিল।
টেনিসে ‘বিস্ময় কিশোরী’ রাদুকানুর আবির্ভাব, যেন ফিরলেন মার্টিনা হিঙ্গিস!
রবিবার সকাল সকাল দেশের একটি জনপ্রিয় ইংরাজি সংবাদপত্রে 'ভুল' বিজ্ঞাপনটি ছাপা হয়েছিল। তা নিয়ে তুলকালাম শুরু হয় রাজ্যের রাজনৈতিক মহলে। তৃণমূলের (TMC) তরফে বলা হয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন ধার করে প্রচার চালাতে হচ্ছে যোগী আদিত্যনাথ তথা উত্তরপ্রদেশের বিজেপি সরকারকে (BJP)। কারণ যোগীর বিজ্ঞাপনে পরিষ্কার দেখা যাচ্ছে নীল সাদা রঙের কলকাতার মা ফ্লাইওভার। এমনকি তাতে রয়েছে হলুদ ট্যাক্সিও।
এদিন সংবাদ সংস্থার তরফে এই ভুলের দায় স্বীকার করে বলা হয়, তাঁদের মার্কেটিং বিভাগের ভুলের কারণেই এই গোলমাল হয়েছে। টুইট করে এই অনিচ্ছাকৃত ভুলের জন্য তারা ক্ষমাও চেয়ে নিয়েছে।
https://twitter.com/IndianExpress/status/1436949125224812545?s=20
শুভেন্দু অধিকারী এ নিয়ে টুইট করে বলেছেন, এক সংবাদপত্রের বিজ্ঞাপনী ভুলকে হাতিইয়ার করে সবাই মাঠে নেমে পড়েছে। উত্তরপ্রদেশ সরকারকে অন্য রাজ্যের কাছ থেকে ধার করতে হয় না।
https://twitter.com/SuvenduWB/status/1436967675989663748?s=20
পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'