Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ঘন কুয়াশার দাপটে কলকাতা থেকে বাতিল ৬টি বিমান, দিল্লিতে ঘোরানো হল ৪৬টি ফ্লাইট

দ্য ওয়াল ব্যুরো: জাঁকিয়ে শীত পড়েছে কলকাতায়। সেই সঙ্গে বেড়েছে কুয়াশার পরিমাণও। শনিবার সকাল থেকেই ছিল ঘন কুয়াশা। তার জেরে একাধিক বিমান বাতিল করেছে ইন্ডিগো। কলকাতা বিমানবন্দর থেকে ইন্ডিগোর মোট ছ'টি বিমান বাতিল হকরা হয়েছে। স্বভাবতই দুর্ভোগে পড়ে

ঘন কুয়াশার দাপটে কলকাতা থেকে বাতিল ৬টি বিমান, দিল্লিতে ঘোরানো হল ৪৬টি ফ্লাইট

শেষ আপডেট: 21 December 2019 07:54

দ্য ওয়াল ব্যুরো: জাঁকিয়ে শীত পড়েছে কলকাতায়। সেই সঙ্গে বেড়েছে কুয়াশার পরিমাণও। শনিবার সকাল থেকেই ছিল ঘন কুয়াশা। তার জেরে একাধিক বিমান বাতিল করেছে ইন্ডিগো। কলকাতা বিমানবন্দর থেকে ইন্ডিগোর মোট ছ'টি বিমান বাতিল হকরা হয়েছে। স্বভাবতই দুর্ভোগে পড়েছে যাত্রীরা। দমদম বিমানবন্দরের তরফে জানানো হয়েছে ফ্লাইট নম্বর 6E 2489 কলকাতা থেকে দিল্লিগামী, ফ্লাইট নম্বর 6E 6154 কলকাতা থেকে জয়পুরগামী, ফ্লাইট নম্বর 6E 854 কলকাতা থেকে দিল্লিগামী, ফ্লাইট নম্বর 6E 202 কলকাতা থেকে আমেদাবাদ, ফ্লাইট নম্বর 6E 6156, কলকাতা থেকে লখনউগামী, ফ্লাইট নম্বর 6E 6326, কলকাতা থেকে মায়ানমারগামী----এই বিমানগুলি বাতিল করা হয়েছে। ঘন কুয়াশার জেরে বিমান বাতিল হয়েছে দিল্লিতেও। দেরিতে চলছে অসংখ্য ট্রেন। তীব্র শীতে কাঁপছে উত্তর ভারত। ঠান্ডার সঙ্গে পাল্লা দিচ্ছে ঘন কুয়াশা। শুক্রবার প্রায় ৮০০ বিমান বাতিল হয়েছিল দিল্লিতে। নির্ধারিত সময়ের তুলনাত ঘণ্টা দুয়েক দেরিতে চলছিল অন্তত ১০০টি ট্রেন। শনিবারও দিল্লিগামী ৪৬টি বিমান ঘুরিয়ে দেওয়া হয়েছে আশেপাশের শহরে। অর্থাৎ দিল্লির বদলে অন্য শহরে ল্যান্ড করবে এইসব ফ্লাইট। পাশাপাশি এদিন ঘন কুয়াশার জেরে ১৭টি দুরপাল্লার ট্রেন চলছে নির্দিষ্ট সময়ের তুলনায় অনেকটা দেরিতে। অন্তত ২ ঘণ্টা দেরিতে চলছে এই ট্রেনগুলি। শনিবার সকালেই টুইট করেছে দিল্লি বিমানবন্দর কর্তৃপক্ষ। সেখানে বলা হয়েছে যাত্রীরা যেন নির্দিষ্ট এয়ারলাইন্সের সঙ্গে যোগাযোগ করে বিমান ওঠা-নামার ব্যাপারে বিস্তারে সব তথ্য জেনে নেন। শনিবার দিল্লির তাপমাত্রা ৯.৫ ডিগ্রি সেলসিয়াস। মৌসম ভবন জানিয়েছে আগামী কয়েকদিনে আরও ঠান্ডা পড়বে দিল্লিতে। মৌসম ভবনের পূর্বাভাস শনিবার দিল্লিতে হাল্কা এবং বিক্ষিপ্ত বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে।

```