Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ক্যানসার কোষ নষ্ট করবে, দেশে প্রথম রেডিয়েশন থেরাপিতে বিপ্লব ঘটাল মনিপাল হাসপাতাল

দ্য ওয়াল ব্যুরো: দেশের দ্বিতীয় বৃহত্তম মাল্টি-স্পেশালিটি হাসপাতাল ক্যানসার চিকিৎসায় নতুন দিগন্তের সূচনা করল। দেশে প্রথম মনিপাল হাসপাতালে চালু হল রেডিয়েশন থেরাপির সবচেয়ে উন্নতমানের ও আধুনিক ডিভাইস অ্যাডভান্সড রেডিক্স্যাট সিস্টেম। এই ধরনের ড

ক্যানসার কোষ নষ্ট করবে, দেশে প্রথম রেডিয়েশন থেরাপিতে বিপ্লব ঘটাল মনিপাল হাসপাতাল

শেষ আপডেট: 27 August 2021 14:11

দ্য ওয়াল ব্যুরো: দেশের দ্বিতীয় বৃহত্তম মাল্টি-স্পেশালিটি হাসপাতাল ক্যানসার চিকিৎসায় নতুন দিগন্তের সূচনা করল। দেশে প্রথম মনিপাল হাসপাতালে চালু হল রেডিয়েশন থেরাপির সবচেয়ে উন্নতমানের ও আধুনিক ডিভাইস অ্যাডভান্সড রেডিক্স্যাট সিস্টেম। এই ধরনের ডিভাইস রিয়েল-টাইম মোশন সিঙ্ক্রোনাইজেশন টেকনোলজিতে চলে। এই প্রযুক্তি চিকিৎসা বিজ্ঞানের উন্নততম সংযোজন। বিশেষ করে ক্যানসারের মতো মারণ রোগের চিকিৎসায়। মনিপাল হাসপাতালের তরফে জানানো হয়েছে, এই যন্ত্র বসানোর জন্য লাইসেন্স দরকার হয়। হাসপাতালের চিকিৎসা পরিষেবা, পরিকাঠামো দেখে তবেই অনুমতি মেলে। রেডিক্স্যাটেরের সবচেয়ে আধুনিক ডিভাইস এক্স-৯ টোমোথেরাপি বসানো হয়েছএ হাসপাতালে। এই যন্ত্রে টিউমার ট্র্যাকিং টেকনোলজি আছে, শরীরের কোন জায়গায় ঘাতক ক্যানসার কোষ আড়েবহরে বেড়ে উঠছে তা সহজেই চিহ্নিত করতে পারবে এই ডিভাইস। Manipal Hospitals launches the first Radixact System with Synchrony  technology in India - In Goa 24X7 এতদিন ব্রিটেন, আমেরিকা, জাপান, হংকং-য়ে ক্যানসার চিকিৎসায় রেডিক্স্যাট সিস্টেম ব্যবহার করা হত। আমাদের দেশে মনিপালে প্রথম এই প্রযুক্তি নিয়ে আসা হল। এই সিস্টেম ৩৬০ ডিগ্রি ঘুরে সারা শরীরে রেডিয়েশন দিতে পারবে। মাথা ও গলার ক্যানসার, স্তন ক্যানসার, খাদ্যনালীর ক্যানসার, প্রস্টেট ক্যানসারের চিকিৎসায় এই ডিভাইস দুরন্ত কাজ করবে বলেই দাবি ডাক্তারদের। যে কোনও ধরনের টিউমার কোষকে নষ্ট করে দিতে পারবে এই ডিভাইস। আশপাশের অন্যান্য সুস্থ কোষগুলিকে আঘাত না করেই শুধুমাত্র নির্দিষ্ট টিউমার কোষকেই নিশানা করবে রেডিক্স্যাট। রেডিয়েশন থেরাপি হল এমন এক চিকিৎসা পদ্ধতি যেখানে বাইরে থেকে প্রচণ্ড গতির রশ্মি প্রয়োগ করে শরীরের ক্যানসার আক্রান্ত কোষগুলিকে নষ্ট করে ফেলা হয়। শরীরে ছড়িয়ে পড়া টিউমার কোষ বা ক্যানসার আক্রান্ত কোষগুলিকে নির্মূল করতে অনেক সময় অস্ত্রোপচার করা সম্ভব হয় না। তখন রেডিয়েশন দিতে হয়। এক্স-রে বা আলোর গতিতে ছুটে চলা প্রটোন কণার আঘাতে ক্যানসার কোষগুলিকে নষ্ট করে ফেলা হয়। রেডিয়েশন থেরাপিতে এমনভাবে টার্গেট স্থির করা হয় যে মেশিন থেকে বের হওয়া রশ্মি বা প্রোটন কণা শুধুমাত্র আক্রান্ত কোষকেই ধ্বংস করবে, আশপাশের সুস্থ কোষে ছোঁয়াও লাগবে না। Tomotherapy @ Manipal Hospitals | Forefront Magazine মনিপাল হাসপাতালে কনসালট্যান্ট রেডিওথেরাপিস্ট ডাঃ ভাদিরাজা বিক্রম জানিয়েছেন, এই নয়া প্রযুক্তি ক্যানসার রোগীদের কষ্ট অনেকটাই কমিয়ে দেবে। ফুসফুসের ক্যানসার নিরাময়ে এই যন্ত্রের কার্যকারিতা ইতিমধ্যেই প্রমাণিত। ডাক্তারবাবু বলেছেন, ৫১ বছরের এক মহিলার ফুসফুসের ক্যানসারের চিকিৎসায় রেডিক্স্যাট সিঙ্ক্রোনি টেকনোলজির প্রয়োগ করা হয়েছে। এই ধরনের টিউমার শ্বাসপ্রশ্বাসের সময় নড়াচড়া করে। সেটিকে ট্র্যাক করে রেডিয়েশন দেওয়া সহজ কাজ নয়। রেডিক্স্যাট ডিভাইসে সেটাই করা সম্ভব হয়েছে। শুধু তাই নয়, ক্যানসার কোষগুলোকে চিহ্নিত করে রেডিয়েশন দিয়ে পুরোপুরি নষ্ট করে দিতেও পারে এই ডিভাইস।

```