ফেসবুক পোস্টে এত মহিলার লাইক কেন! স্বামীর সঙ্গে তুমুল ঝগড়া-মারপিট স্ত্রীয়ের
দ্য ওয়াল ব্যুরো: স্বামী ফেসবুকে পোস্ট (Facebook) করা মাত্রই ঝাঁকে ঝাঁকে মহিলারা এসে লাইক করতে থাকে। ব্যাপারটা অনেকদিন থেকেই নজর করছিলেন স্ত্রী। দু’জনেরই ফেসবুক প্রোফাইল আছে। দুজনেই প্রায় প্রতিদিন পোস্ট করেন। স্বামীর পোস্টে লাইক-কমেন্ট বেশি
শেষ আপডেট: 25 October 2021 11:43
দ্য ওয়াল ব্যুরো: স্বামী ফেসবুকে পোস্ট (Facebook) করা মাত্রই ঝাঁকে ঝাঁকে মহিলারা এসে লাইক করতে থাকে। ব্যাপারটা অনেকদিন থেকেই নজর করছিলেন স্ত্রী। দু’জনেরই ফেসবুক প্রোফাইল আছে। দুজনেই প্রায় প্রতিদিন পোস্ট করেন। স্বামীর পোস্টে লাইক-কমেন্ট বেশি পড়ে তা নিয়ে আপত্তি নেই, কিন্তু ওই মহিলাদের লাইক নিয়েই যত গণ্ডগোল। শেষে আর থাকতে না পেরে রাগে অগ্নিশর্মা হয়ে স্বামীর ফোনটাই ছুড়ে ভেঙে দিলেন স্ত্রী। স্বামীও কম যান না, উল্টে কয়েক ঘা কষিয়ে দিলেন স্ত্রীকে। ব্যাপারটা নিয়ে এখন বেশ হইচই কাণ্ড বেঁধে গেছে।
ঘটনা গুজরাটের ভাদোদারার। ফেসবুক পোস্ট নিয়ে এখন চুলোচুলি বেঁধে গেছে স্বামী-স্ত্রীয়ে। ব্যাপারটা পুলিশ অবধি গড়িয়েছে। বধূ নির্যাতনের অভিযোগ তুলেছেন স্ত্রী। তবে বেশি জলঘোলা না করে স্বামী-স্ত্রী দুজনকেই বুঝিয়ে মিটমাট করার চেষ্টা করছে পুলিশ।
দাম্পত্য কলহের সূত্রপাত ফেসবুক নিয়েই। সারাদিন ফেসবুকে খুটুর খুটুর করার অভ্যাস আছে দু’জনেরই। একে অপরের পোস্টে নজরও রাখেন। স্ত্রীয়ের বক্তব্য, ইদানীং তিনি দেখছিলেন স্বামী কিছু পোস্ট করলেই তাতে মহিলারা আগ বাড়িয়ে এসে লাইক-কমেন্ট করে যান। ব্যাপারটা তাঁর মোটেও পছন্দ হচ্ছিল না। একদিন প্রবল রাগে ঝগড়া করতে করতে স্বামীর ফোনটাই ছুড়ে ফেলে দেন। তাতে স্বামী আরও রেগে গিয়ে তাঁর গায়ে হাত তোলেন বলে অভিযোগ। এরপরেই স্ত্রী হেল্পলাইনে ফোন করে সাহায্য চান। পুলিশের কাছে নির্যাতনের অভিযোগের আনেন।
তবে এখন দুজনেরই কাউন্সেলিং চলছে। ফেসবুক পোস্ট নিয়ে মারামারি না করে নিজেদের সম্পর্ক ভাল করার বুদ্ধি দিচ্ছেন বিশেষজ্ঞরা।
পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'