Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কলকাতা আসার পথে বিমানে শ্বাসকষ্ট, পরে হাসপাতালে মৃত্যু যাত্রীর

দ্য ওয়াল ব্যুরো: বিমানের মধ্যেই অসুস্থ হয়ে পড়েন যাত্রী। পরে হাসপাতালে মৃত্যু হয় তাঁর। জানা গিয়েছে, চেন্নাই থেকে কলকাতাগামী স্পাইসজেটের বিমানের উড়ানের পর শ্বাসকষ্ট শুরু হয় ওই যাত্রীর। পুলিশ জানিয়েছে, মৃতের নাম অশোক কুমার (৪৮)। রবিবার চেন্ন

কলকাতা আসার পথে বিমানে শ্বাসকষ্ট, পরে হাসপাতালে মৃত্যু যাত্রীর

শেষ আপডেট: 8 September 2019 14:35

দ্য ওয়াল ব্যুরো: বিমানের মধ্যেই অসুস্থ হয়ে পড়েন যাত্রী। পরে হাসপাতালে মৃত্যু হয় তাঁর। জানা গিয়েছে, চেন্নাই থেকে কলকাতাগামী স্পাইসজেটের বিমানের উড়ানের পর শ্বাসকষ্ট শুরু হয় ওই যাত্রীর। পুলিশ জানিয়েছে, মৃতের নাম অশোক কুমার (৪৮)। রবিবার চেন্নাই থেকে স্পাইসজেটের বিমান ৬২৩ ওড়ার কিছুক্ষণের মধ্যেই শ্বাসকষ্ট হতে থাকে অশোকবাবুর। বিমান ভুবনেশ্বরে  পাইলট। জরুরি অবতরণ করান পাইলট। জরুরি অবতরণের পর শুরু হয় প্রাথমিক চিকিৎসা। পরে হাসপাতালে নিয়ে গেলে অশোক কুমারকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। পুলিশ জানিয়েছে, অশোক কুমারের দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। স্পাইসজেট কর্তৃপক্ষ জানিয়েছে, রবিবার উড়ানের পরেই বিমানের মধ্যে অসুস্থ হয়ে পড়েন অশোক কুমার নামের ওই যাত্রী। শ্বাসকষ্ট শুরু হওয়ায় এ দিন বেলা সোয়া এগারোটা নাগাদ ভুবনেশ্বরের বিজু পট্টনায়ক বিমানবন্দর জরুরি অবতরণ করানো হয় স্পাইজেটের ওই বিমানটিকে। বিমানবন্দরের চিকিৎসা কেন্দ্রে প্রাথমিক চিকিৎসার পর তাঁকে নিয়ে যাওয়া হয় একটি স্থানীয় বেসরকারি হাসপাতালে। সেখানেই তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। তবে ঠিক কী কারণে ওই যাত্রীর মৃত্যু হয়েছে তা জানা যায়নি। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলেই আসল কারণ জানা যাবে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

```