Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মমতা ‘দুঃসংবাদ’ পেয়েই বন্ধ করে দিলেন প্রশাসনিক বৈঠক

দ্য ওয়াল ব্যুরো: কর্ণাটক-তামিলনাড়ু সীমান্তে ভেঙে পড়েছে সেনাবাহিনীর চপার। তাতে সস্ত্রীক ছিলেন চিফ অফ ডিফেন্স স্টাফ অর্থাৎ প্রতিরক্ষা প্রমুখ বিপিন রাওয়াত। মালদহের প্রধাসনিক বৈঠকের মাঝে সেই খবর পেয়েই তা বন্ধ করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যো

মমতা ‘দুঃসংবাদ’ পেয়েই বন্ধ করে দিলেন প্রশাসনিক বৈঠক

শেষ আপডেট: 8 December 2021 08:45

দ্য ওয়াল ব্যুরো: কর্ণাটক-তামিলনাড়ু সীমান্তে ভেঙে পড়েছে সেনাবাহিনীর চপার। তাতে সস্ত্রীক ছিলেন চিফ অফ ডিফেন্স স্টাফ অর্থাৎ প্রতিরক্ষা প্রমুখ বিপিন রাওয়াত। মালদহের প্রধাসনিক বৈঠকের মাঝে সেই খবর পেয়েই তা বন্ধ করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন বৈঠকের মাঝেই মুখ্যমন্ত্রীর ফোনে একটি মেসেজ যায়। তা দেখেই আঁতকে ওঠেন মমতা। পাশে বসে থাকা মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীকে বলেন বিপিন রাওয়াতের চপার ভেঙে পড়েছে। এরপরই বলেন, 'খুবই দুঃসংবাদ। আমরা সহমর্মিতা জানিয়ে এখানেই বৈঠক শেষ করে দিচ্ছি। কতটা খারাপ লাগছে বলে বোঝাতে পারব না।' এদিন মুখ্যমন্ত্রী মঞ্চে বসেই অত্যন্ত বিষাদের সুরে বলেন, খুবই খারাপ লাগছে। ভাবিনি এরকম একটা দুঃসংবাদ পেতে হবে। হিল এরিয়ায় হেলিকপ্টার খুব ঝুঁকিপূর্ণ। প্রসঙ্গত, এই উত্তরবঙ্গ সফরেও গত মঙ্গলবার হেলিকপ্টারেই মালদহ যাওয়ার কথা ছিল মুখ্যমন্ত্রীর। কিন্তু জাওয়াদের প্রভাবে আকাশ মেঘলা থাকায় সূচি বদল করেন মমতা। হাওড়া থেকে শতাব্দী এক্সপ্রেসে মালদহ যান মুখ্যমন্ত্রী। এদিন দুপুরে তামিলনাড়ু কোয়েম্বত্তূর ও সুলুরের মাঝামাঝি কুনুর এলাকায় নীলগিরি পাহাড়ের উপরে বিপিন রাওয়াতকে নিয়ে ভেঙে পড়ে সেনার হেলিকপ্টার! কম্বাইন্ড ডিফেন্স চিফ বিপিন রাওয়াত ছাড়াও এমআই সিরিজের ১৭ভি-৫ কপ্টারে ছিলেন তাঁর স্ত্রী এবং প্রতিরক্ষা মন্ত্রকের একাধিক উচ্চপদস্থ আধিকারিক। পড়ুন: বিপিন রাওয়াতকে নিয়ে ভেঙে পড়ল সেনা-কপ্টার! ছিলেন তাঁর স্ত্রীও, দেখুন উদ্ধারের ভিডিও সুলুর থেকেই উড়েছিল চপারটি, যাচ্ছিল ওয়েলিংটন সেনাঘাঁটির দিকে। সব মিলিয়ে ১৪ জন আরোহী ছিলেন বলে খবর। জানা গেছে, চার জন ইতিমধ্যেই মারা গেছেন। দু'জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা গিয়েছে কিন্তু তাঁদের শরীরের ৮০ শতাংশই জ্বলে গেছে বলে হাসপাতাল সূত্রের খবর। বাকিদের অবস্থা জানা যায়নি। বায়ুসেনার তরফে নিশ্চিত করা হয়েছে এই দুর্ঘটনার কথা। তারা জানিয়েছে, এ বিষয়ে তদন্ত শুরু করা হয়েছে। বিপিন রাওয়াতকে উদ্ধার করা গেছে কিনা, সে বিষয়ে এখনও কিছু জানায়নি তারা। https://twitter.com/IAF_MCC/status/1468496444063576065 স্থানীয় টিভি চ্যানেলের ফুটেজে দেখা গেছে, ভাঙাচোরা কপ্টারটি পড়ে রয়েছে। আগুন জ্বলে গেছে সেখানে। ঘন ধোঁয়ায় ঢেকেছে আকাশ। স্থানীয় মানুষরা হাত লাগিয়েছেন উদ্ধার কাজে।

```