Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

চোরের থেকে নেওয়া চোরাই মাল বেচেই লাখপতি! গ্রেফতার মহিলা কনস্টেবল

দ্য ওয়াল বুরো: পুলিশের চাকরি। বেতন খুব একটা কম নয়। তার উপর উপরি রোজগারটাও ভালই চালাচ্ছিলেন মহারাষ্ট্রের (maharashtra) মহিলা কনস্টেবল (woman cop)। কিন্তু বাঁকা পথে আর কতদিন চলতে পারে! তাই অবশেষে নিজেই তিনি পুলিশের জালে জড়িয়ে গেলেন। এখন টানতে

চোরের থেকে নেওয়া চোরাই মাল বেচেই লাখপতি! গ্রেফতার মহিলা কনস্টেবল

শেষ আপডেট: 5 September 2021 02:59

দ্য ওয়াল বুরো: পুলিশের চাকরি। বেতন খুব একটা কম নয়। তার উপর উপরি রোজগারটাও ভালই চালাচ্ছিলেন মহারাষ্ট্রের (maharashtra) মহিলা কনস্টেবল (woman cop)। কিন্তু বাঁকা পথে আর কতদিন চলতে পারে! তাই অবশেষে নিজেই তিনি পুলিশের জালে জড়িয়ে গেলেন। এখন টানতে হবে জেলের ঘানি। পঞ্জশিরের বুকে খতম ৬০০ তালিবান, আত্মসমর্পণ করছে জঙ্গিরা, দাবি মাসুদ বাহিনীর ব্যাপারটা কী? মহারাষ্ট্রের পালঘরের বাসাই থানার কনস্টেবল মঙ্গল গায়কোয়ার। গত ৬ বছর ধরে তিনি মোটা উপার্জন করছেন। চুরি যাওয়া যে সমস্ত জিনিসপত্র পুলিশের হাতে আসে, তিনি সেগুলো গোপনে আবার চুরি করেন। তারপর দিব্যি চড়া দামে বেচে দেন। ৬ বছরে এভাবে অন্তত ২৬ লাখ টাকা কামিয়েছেন মঙ্গল, পুলিশের হাতে তেমনই তথ্য এসেছে। অবশেষে বুধবার তাঁর কীর্তি ফাঁস হয়েছে। অভিযুক্ত কনস্টেবলকে গ্রেফতার করা হয়েছে। সূত্রের খবর, বাসাই থানায় চুরি যাওয়া জিনিসপত্রের তত্ত্বাবধানের দায়িত্ব ছিল ওই মহিলা কলস্টেবলের উপরেই। আর তারই সুযোগ নিয়ে একে একে যা পেতেন তাই বেচে দিতেন তিনি। টাকা পুড়তেন নিজের পকেটে। সম্প্রতি এক অডিটের মাধ্যমে এই ঘটনা সিনিয়র পুলিশ আধিকারিকদের নজরে এসেছে। ওই মহিলাকে সাসপেন্ড করা হয়েছে। তাঁর কীর্তির তদন্ত চলছে। পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'

```