Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ

ঝড়জলে আজও বিপর্যস্ত মুম্বই, আগামীকাল শহরজুড়ে লাল সতর্কতা জারি করল মৌসম ভবন

দ্য ওয়াল ব্যুরো: গতকাল সকালে বৃষ্টির তোড় কিছুটা কমেছিল। তারপর বেলা গড়াতেই ফিরে আসে বিপর্যয়ের চেনা ছবি। সবমিলিয়ে প্রবল বর্ষণে এখনও জলমগ্ন মুম্বই সহ থানে, রায়গড়, পালঘরের মতো মহারাষ্ট্রের একাধিক জেলা। আগামী তিন ঘণ্টা দুর্যোগ বাড়বে। ঘন ঘন বজ্রপ

ঝড়জলে আজও বিপর্যস্ত মুম্বই, আগামীকাল শহরজুড়ে লাল সতর্কতা জারি করল মৌসম ভবন

শেষ আপডেট: 12 June 2021 07:35

দ্য ওয়াল ব্যুরো: গতকাল সকালে বৃষ্টির তোড় কিছুটা কমেছিল। তারপর বেলা গড়াতেই ফিরে আসে বিপর্যয়ের চেনা ছবি। সবমিলিয়ে প্রবল বর্ষণে এখনও জলমগ্ন মুম্বই সহ থানে, রায়গড়, পালঘরের মতো মহারাষ্ট্রের একাধিক জেলা। আগামী তিন ঘণ্টা দুর্যোগ বাড়বে। ঘন ঘন বজ্রপাত, সেই সঙ্গে জোড়ো বাতাস বইবে বলে মৌসম ভবন সূত্রে খবর। তাই বাইরে বেরোন নাগরিকদের সতর্ক করেছে বৃহন্মুম্বই পুরসভা। আইএমডি-র তরফে জানানো হয়েছে, আজ ও আগামীকাল বর্ষণের বেগ বাড়বে। তাই বাণিজ্য নগরীর বেশ কিছু এলাকায় লাল এবং অন্যত্র কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর৷ মৌসম ভবনের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মুম্বইয়ের গড় বৃষ্টিপাত ৭৯.৬৬ মিলিমিটার। অন্যদিকে পশ্চিম ও পূর্ব শহরতলিতে যথাক্রমে ৯২.৬৮ মিলিমিটার ও ৮৯.৩০ মিলিলিটার বৃষ্টি হয়েছে। পাশাপাশি দুশ্চিন্তা বাড়িয়েছে থানে, পালঘর। আগামী ১৫ জুন পর্যন্ত উপকূল সংলগ্ন জেলাগুলিতে প্রবল বাতাস এবং ভারী থেকে অতিভারী বর্ষণ দেখা যাবে বলে অনুমান করা হচ্ছে। Mumbai rains: Local trains suspended, two security guards trapped in  flooded lift die শনিবার সকাল পূর্ব সিওন এবং আন্ধেরির জলমগ্ন একাধিক সাবওয়ের ছবি সামনে আসে। যার জেরে যান চলাচল, ট্রাফিক পরিষেবা সামাল দিতে হিমশিম খায় প্রশাসন৷ ১১টি বাস রুট পরিবর্তনের ঘোষণা করা হয়। নভি মুম্বইয়ের অনেক জায়গায় ম্যানহোল সারাইয়ের কাজ শুরু হওয়ায় রাস্তায় লম্বা জ্যাম চোখে পড়ে। আবহাওয়া বিভাগের অনুমান, আগামী ৪৮ ঘণ্টায় বৃষ্টির বেগ বাড়তে চলেছে। আর সেটা সত্যি হলে নাগরিক জীবনকে সচল রাখার চ্যালেঞ্জের মুখে পড়তে চলেছে বৃহন্মুম্বই পুরসভা। অন্যদিকে সামনে আসছে দুর্ঘটনার খবরও। গতকাল বিকেলে থানে জেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ১২ বছরের কিশোরের মৃত্যু হয়। পাশাপাশি বাড়ির একটি অংশ চাপা পড়ে প্রাণ হারান এক ব্যক্তি। পাওয়াইয়ের চান্দিভালির বিএমসি-র একটি পুরোনো বাড়ি প্রবল বর্ষণে ভেঙে পড়ে। এদিকে দুর্যোগ মাথায় নিয়েই জমা জল সরানোর কাজ শুরু করেছে প্রশাসন। মেয়র কিশোরী কিশোর পাড়নেকর জানান, তাঁরা ইতিমধ্যে ৪৫৮টি পাম্প জলমগ্ন এলাকাগুলিতে মোতায়েন করেছেন। পাশাপাশি দুর্ঘটনা এড়াতে ৭৩ হাজার ম্যানহোল সাময়িকভাবে বুজিয়ে ফেলা হচ্ছে।

```