Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

Madhyamik 2022: মাধ্যমিক সোমবার থেকে শুরু, কী কী বাধ্যতামূলক, জানাল পর্ষদ

সোমবার থেকে শুরু এবছরের মাধ্যমিক পরীক্ষা (Madhyamik 2022)। করোনার কারণে গতবছর হয়নি মাধ্যমিক পরীক্ষা। কিন্তু করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ার পরই সিদ্ধান্ত নেওয়া হয় এবার আগের মতই খাতায় কলমে মাধ্যমিক পরীক্ষা নেওয়া হবে। ৭ মার্চ থেকে শুরু

Madhyamik 2022: মাধ্যমিক সোমবার থেকে শুরু, কী কী বাধ্যতামূলক, জানাল পর্ষদ

শেষ আপডেট: 5 March 2022 13:52

সোমবার থেকে শুরু এবছরের মাধ্যমিক পরীক্ষা (Madhyamik 2022)। করোনার কারণে গতবছর হয়নি মাধ্যমিক পরীক্ষা। কিন্তু করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ার পরই সিদ্ধান্ত নেওয়া হয় এবার আগের মতই খাতায় কলমে মাধ্যমিক পরীক্ষা নেওয়া হবে। ৭ মার্চ থেকে শুরু হওয়া মাধ্যমিক পরীক্ষা সম্পর্কে খুঁটিনাটি তথ্য দিতে শনিবার সাংবাদিক সম্মেলন করেন মধ্যশিক্ষা পর্ষদের (West Bengal Board of Secondary Education) সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়। মূলত আগের নিয়মেই পরীক্ষা নেওয়া হবে। সেই বিষয়ে বলতে গিয়ে কল্যাণময় গঙ্গোপাধ্যায় বলেন, 'দুপুর ১২টা থেকে পরীক্ষা শুরু হবে। চলবে ৩টে পর্যন্ত। ১৫ মিনিট প্রশ্নপত্র পড়ার সুযোগ পাবে পরীক্ষার্থীরা।' এদিন তিনি পরীক্ষাকেন্দ্র, পরীক্ষার্থীদের সম্পর্কে যাবতীয় তথ্য পেশ করেন। জানান যে, এবার মত ৪ হাজার ১৫৪টি পরীক্ষাকেন্দ্রে পরীক্ষা নেওয়া হবে। এবার মোট ১১ লক্ষ ২৬ হাজার ৮৬৩ জন পরীক্ষায় বসছে। তারমধ্যে, ছাত্র ৫ লক্ষ ৫৯ জন এবং ছাত্রী ৬ লক্ষ ২৬ হাজার ৮০৪ জন। প্রসঙ্গত, এবছর সবচেয়ে বেশি পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছে। এবার প্রায় ৫০ হাজারের মত পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে। তবে পরীক্ষার্থী এবং পরীক্ষা কেন্দ্রগুলিকে কঠোরভাবে কোভিডবিধি মানতে হবে। মাস্ক, স্যানিটাইজার বাধ্যতামূলক।

(Madhyamik 2022) এক নজরে চোখ বুলিয়ে নেওয়া যাক পরীক্ষা সূচি:

৭ মার্চ- বাংলা ৮ মার্চ- ইংরেজি ৯ মার্চ- ভূগোল ১১ মার্চ- ইতিহাস ১২ মার্চ- জীবনবিজ্ঞান ১৪ মার্চ- অঙ্ক ১৫ মার্চ- ভৌত বিজ্ঞান ১৬ মার্চ- ঐচ্ছিক বিষয় দু'বছরেই মিটবে জল কষ্ট? পুরসভার প্রস্তাবে সায় সরকারের

```