Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকের

অসুস্থ হয়ে হাসপাতালে প্রেসিডেন্সির অনশনকারী ছাত্র, গেট বন্ধ কাণ্ডে শুক্রবার তলব ৩৫ ছাত্রকে

দ্য ওয়াল ব্যুরো: জুলাই মাসে দুই প্রান্তে অনশন আন্দোলন দেখেছিল শহর কলকাতা। প্রথমে যাদবপুর বিশ্ববিদ্যালয়। তারপর কলকাতা মেডিক্যাল কলেজ। তারপরেই গুঞ্জন শুরু হয়েছিল, তাহলে কি এ বার হিন্দু হস্টেল ইস্যুতে একই পথে হাঁটবে প্রেসিডেন্সি। সেপ্টেম্বর মা

অসুস্থ হয়ে হাসপাতালে প্রেসিডেন্সির অনশনকারী ছাত্র, গেট বন্ধ কাণ্ডে শুক্রবার তলব ৩৫ ছাত্রকে

শেষ আপডেট: 4 October 2018 22:46

দ্য ওয়াল ব্যুরো: জুলাই মাসে দুই প্রান্তে অনশন আন্দোলন দেখেছিল শহর কলকাতা। প্রথমে যাদবপুর বিশ্ববিদ্যালয়। তারপর কলকাতা মেডিক্যাল কলেজ। তারপরেই গুঞ্জন শুরু হয়েছিল, তাহলে কি এ বার হিন্দু হস্টেল ইস্যুতে একই পথে হাঁটবে প্রেসিডেন্সি। সেপ্টেম্বর মাসের শেষ দিনে সেই পথেই হাঁটা শুরু করেছিল প্রেসির পড়ুয়ারা। হিন্দু হস্টেল খোলার দাবিতে শুরু হয় অনশন। বৃহস্পতিবার মধ্যরাতে ৭৫ ঘণ্টা অনশন পার করার অসুস্থ হয়ে পড়লেন সুমিত মণ্ডল নামের এক ছাত্র। তাঁকে নিয়ে যাওয়া হয় কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে। জরুরি বিভাগেই দিতে হয় অক্সিজেন। শুক্রবার ভোর চারটে পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী হাসপাতালেই রাখা হয়েছে ওই ছাত্রকে। [caption id="attachment_40260" align="alignnone" width="720"] ১০ সেপ্টেম্বরের ছবি[/caption] গত ১০ সেপ্টেম্বর হস্টেল সংস্কারের দাবিতে ছাত্র আন্দোলনের জেরে তালা পড়ে যায় বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে। ভিতরে ঢুকে শতখানেক ছাত্র মিলে আটকে দেন গেট। দরজা থেকেই ফিরে যেতে হয় উপাচার্য অনুরাধা লোহিয়া, রেজিস্ট্রার দেবজ্যোতি কোনার-সহ অধ্যাপক-অধ্যাপিকাদের। সেদিনই ছাত্রদের আন্দোলনের এ হেন পথ নিয়ে শিক্ষামন্ত্রীর কাছে নালিশ করেছিলেন ভিসি। বলেছিলেন, “আইন বিরুদ্ধ কাজ করছেন পড়ুয়ারা। এ ভাবে ১০০ জন ছাত্র মিলে বিশ্ববিদ্যালয়ের দখল করে নিতে পারে? কী বলবেন এটাকে? এরা ছাত্র?” পরের দিন ছিল বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠান। জরুরি ভিত্তিতে স্থান পরিবর্তন করে সমাবর্তন নিয়ে যাওয়া হয় নন্দন-২ তে। কার্যত কোনও পড়ুয়াই উপস্থিত হননি ওই অনুষ্ঠানে। গেট বন্ধের ঘটনায় শুক্রবার বেলা ১১টায় ৩৫ জন ছাত্রকে দেখা করার জন্য নোটিস দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পোর্টিকোতে পাল্টা জমায়েতের ডাক দিয়েছে ছাত্ররাও। এরমধ্যেই আগুনে ঘি ঢেলেছে অনশনরত ছাত্রের অসুস্থ হয়ে হাসপাতালে যাওয়া। এখন দেখার শুক্রবার বেলায় কী পরিস্থিতি তৈরি হয় ঐতিহ্যের প্রেসিডেন্সিতে।

```