Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্লI PAC-Vinesh Chandel: ভোর পর্যন্ত আদালতে শুনানি, ১০ দিনের ইডি হেফাজতে আইপ্যাক ডিরেক্টর ভিনেশ'নিষিদ্ধ' ভারতীয় গানে প্রয়াত আশা ভোঁসলেকে শেষ শ্রদ্ধা! পাক চ্যানেলকে শোকজ, সমালোচনা দেশের ভিতরেই হরমুজ মার্কিন নৌ অবরোধে কোণঠাসা ইরান! তেল রফতানি প্রায় থমকে, দিনে ক্ষতি ৪৩৫ মিলিয়ন ডলারIPL 2026: আইপিএল অভিষেকে সেরা বোলিং পারফরম্যান্স! কে এই সাকিব হুসেন? ৪৯ লাখের টিকিট থাকা সত্ত্বেও বোর্ডিং বাতিল! বিমান সংস্থার সিইও-র বিরুদ্ধে FIR-এর নির্দেশ আদালতেরশ্রমিকদের বিক্ষোভে অশান্ত নয়ডা! পাক-যোগে ষড়যন্ত্র? তদন্তে পুলিশ, ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩০০ নিজেকে ‘যিশু’ সাজিয়ে পোস্ট! তীব্র বিতর্কের মুখে ছবি মুছলেন ট্রাম্প, সাফাই দিয়ে কী বললেন?IPL 2026: পয়লা ওভারেই ৩ উইকেট, স্বপ্নের আইপিএল অভিষেক! কে এই প্রফুল্ল হিঙ্গে?ইরান-মার্কিন বৈঠক ব্যর্থ নেতানিয়াহুর ফোনে! ট্রাম্পের প্রতিনিধিকে কী এমন বলেছিলেন, খোলসা করলেন নিজেই

রাইটার্সের সামনে টিকটক ভিডিও, তাড়া খেয়ে পড়ে জখম যুবক, ভর্তি হাসপাতালে

দ্য ওয়াল ব্যুরো: টিকটকের নেশায় বুঁদ জেন ওয়াই। এই ভিডিও করতে গিয়েই কখনও ট্রেন থেকে পড়ে দুর্ঘটনা ঘটেছে। তো কখনও আবার রেললাইনে দাঁড়িয়ে ভিডিও করতে গিয়ে প্রাণও হারাতে হয়েছে। কিন্তু তাই বলে তাড়া খেয়ে পালাতে গিয়ে পড়ে গিয়ে আহত হওয়া। এমনটাই হয়েছে কল

রাইটার্সের সামনে টিকটক ভিডিও, তাড়া খেয়ে পড়ে জখম যুবক, ভর্তি হাসপাতালে

শেষ আপডেট: 11 March 2020 07:56

দ্য ওয়াল ব্যুরো: টিকটকের নেশায় বুঁদ জেন ওয়াই। এই ভিডিও করতে গিয়েই কখনও ট্রেন থেকে পড়ে দুর্ঘটনা ঘটেছে। তো কখনও আবার রেললাইনে দাঁড়িয়ে ভিডিও করতে গিয়ে প্রাণও হারাতে হয়েছে। কিন্তু তাই বলে তাড়া খেয়ে পালাতে গিয়ে পড়ে গিয়ে আহত হওয়া। এমনটাই হয়েছে কলকাতার এক যুবকের। মহাকরণের সামনে ঘটেছে এই ঘটনা। পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার বিকেলে রাইটার্স বিল্ডিং বা মহাকরণের সামনে দাঁড়িয়ে টিকটক ভিডিও শ্যুট করছিলেন কয়েকজন যুবক। এমন সেময় হঠাৎই এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তি তাঁদের সামনে চলে আসেন। প্রথমটাই চমকে গিয়েছিলেন ওই যুবকরা। হঠাৎ করেই ওই ব্যক্তি তাড়া করেন যুবকদের। ভয় পেয়ে ছুট লাগান ওই যুবকরা। তখনই রাস্তায় হোঁচট খেয়ে পড়ে যান এক যুবক। শরীরের বেশ কিছু জায়গায় আঘাত লাগে তাঁর। কাজের দিন হওয়ায় সেই সময় ওই চত্বরে অনেক মানুষই ছিলেন। মুহূর্তের মধ্যে ভিড় জমে যায় সেখানে। ভিড় দেখে সেখানে এগিয়ে আসেন হেয়ার স্ট্রিট থানার কর্তব্যরত পুলিশকর্মীরা। তাঁরাই ওই যুবককে সেখান থেকে এক হাসপাতালে নিয়ে যান। সেখানেই চিকিৎসাধীন রয়েছেন তিনি। তবে এখানেই ওই যুবকদের দুর্গতি শেষ হয়নি। মহাকরণের সামনে দাঁড়িয়ে টিকটক ভিডিও শ্যুট করার জন্য বাকি যুবকদের নিয়ে যাওয়া হয় হেয়ার স্ট্রিট থানায়। কারণ মহাকরণের সামনে ছবি তোলা নিষেধ। তারপরেও সেখানে কেন ভিডিও করছিলেন তাঁরা, তা জানতে চায় পুলিশ। যুবকরা জানান, তাঁরা এই নিয়ম জানতেন না। তাঁদের ফোনে শ্যুট করা ভিডিও দেখে তারপর তা ডিলিট করিয়েই যুবকদের ছাড়া হয়।

```