Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কালীঘাটে পুজো দিতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনা, কলকাতায় বেপরোয়া গতির বলি মহিলা

দ্য ওয়াল ব্যুরো: সিগন্যাল ভেঙে বেপরোয়া গাড়ির ধাক্কায় ফের প্রাণ গেল কলকাতায়। কালীঘাট মন্দিরে পুজো দিতে যাওয়ার সময় এক বেপরোয়া এসইউভির ধাক্কায় মারা গেলেন এক মহিলা। গাড়িটিকে চিহ্নিত করেছে পুলিশ। খোঁজ চলছে চালকের। ঘটনাটি ঘটেছে শনিবার সকাল ৭টা ন

কালীঘাটে পুজো দিতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনা, কলকাতায় বেপরোয়া গতির বলি মহিলা

শেষ আপডেট: 29 February 2020 08:21

দ্য ওয়াল ব্যুরো: সিগন্যাল ভেঙে বেপরোয়া গাড়ির ধাক্কায় ফের প্রাণ গেল কলকাতায়। কালীঘাট মন্দিরে পুজো দিতে যাওয়ার সময় এক বেপরোয়া এসইউভির ধাক্কায় মারা গেলেন এক মহিলা। গাড়িটিকে চিহ্নিত করেছে পুলিশ। খোঁজ চলছে চালকের। ঘটনাটি ঘটেছে শনিবার সকাল ৭টা নাগাদ। পুলিশ সূত্রে খবর, কালীঘাট মন্দিরে পুজো দিতে যাচ্ছিলেন ওই মহিলা। কালীঘাট ট্রামডিপোর কাছে রাস্তা পার হচ্ছিলেন তিনি। সেইসময় হাজরার দিক থেকে আসা একটি এসইউভি ওই মহিলাকে ধাক্কা মারে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এই ধাক্কায় ওই মহিলা ছিটকে সামনের দিকে পড়ে যান। সঙ্গে সঙ্গে কালীঘাট ট্রামডিপোর সামনে থাকা ট্রাফিক পুলিশ ছুটে আসেন। তাই দেখে তাড়াহুড়ো করে পালানোর চেষ্টা করে ঘাতক এসইউভির চালক। সেইসময় ফের একবার ওই মহিলাকে ধাক্কা মারে গাড়িটি। দু’বার ধাক্কায় গুরুতর জখম হন ওই মহিলা। চারদিকে রক্তে ভেসে যেতে থাকে। তখন স্থানীয় মানুষদের সাহায্যে তাঁকে এসএসকেএম হাসপাতালে পাঠানো হয়। সেখানেই কিছুক্ষণ পরে মারা যান তিনি। মহিলার পরিচয় এখনও জানতে পারেনি পুলিশ। প্রাথমিকভাবে মনে হচ্ছে ওই মহিলার বয়স ৪০-এর কাছাকাছি। তাঁর পরিচয় জানার চেষ্টা করছে কালীঘাট থানার পুলিশ। এদিকে দুর্ঘটনার পরেই কর্তব্যরত ট্রাফিক গার্ড খবর দেন রাসবিহারী মোড়ে থাকা ট্রাফিক গার্ডকে। সেখানে এসইউভিটিকে আটকানোর চেষ্টা করা হয়। কিন্তু সেখানেও গতি বাড়িয়ে অন্য একটি গাড়িকে ধাক্কা মেরে পালিয়ে যায় গাড়িটি। সেই গাড়ির চালকও অল্প আহত হন। জানা গিয়েছে, ঘাতক গাড়ির চালক পালিয়ে গেলেও পুরোটাই রেকর্ড করা হয়েছে ক্যামেরায়। গাড়িটিকে চিহ্নিত করা হয়েছে। ফলে খুব তাড়াতাড়ি গাড়ির চালককে গ্রেফতার করা হবে বলে জানিয়েছে পুলিশ। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য, দেখে মনে হচ্ছিল মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিল ওই যুবক। কোনও সিগন্যাল মানছিল না। বেপরোয়া গাড়ি চালাচ্ছিল। এভাবে কলকাতার প্রাণকেন্দ্রে গাড়ির ধাক্কায় মৃত্যুর ঘটনা ফের একবার শহরের রাস্তাঘাটের সুরক্ষার ব্যাপারে প্রশ্ন তুলে দিচ্ছে।

```