Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সাতসকালে অগ্নিকাণ্ড, সিলিন্ডার ফেটে মৃত রিজেন্ট পার্ক এলাকার মহিলা

দ্য ওয়াল ব্যুরো: সপ্তাহের প্রথম দিনেই শহরে ঘটল দুর্ঘটনা। গ্যাস সিলিন্ডার ফেটে মৃত্যু হয়েছে এক মহিলার। পুলিশ জানিয়েছে, রিজেন্ট পার্ক থানা এলাকার বাসিন্দা ওই মহিলার নাম বিচিত্রা চন্দ্র (৬১)। পুলিশ জানিয়েছে, সোমবার ভোর ৫টা নাগাদ বিচিত্রাদেবীর

সাতসকালে অগ্নিকাণ্ড, সিলিন্ডার ফেটে মৃত রিজেন্ট পার্ক এলাকার মহিলা

শেষ আপডেট: 27 August 2018 08:55

দ্য ওয়াল ব্যুরো: সপ্তাহের প্রথম দিনেই শহরে ঘটল দুর্ঘটনা। গ্যাস সিলিন্ডার ফেটে মৃত্যু হয়েছে এক মহিলার। পুলিশ জানিয়েছে, রিজেন্ট পার্ক থানা এলাকার বাসিন্দা ওই মহিলার নাম বিচিত্রা চন্দ্র (৬১)। পুলিশ জানিয়েছে, সোমবার ভোর ৫টা নাগাদ বিচিত্রাদেবীর স্বামী দিলিপ চন্দ্র রান্নাঘর থেকে আচমকাই বিস্ফোরণের শব্দ শুনতে পান। ছুটে গিয়ে তিনি দেখেন মারাত্মক ভাবে আগুন লেগে গিয়েছে বিচিত্রাদেবীর গায়ে। দ্রুত খবর দেওয়া হয় মাস্টারদা সূর্য সেন দমকল বাহিনীকে। স্থানীয় বাসিন্দা এবং দমকল কর্মীদের সহায়তায় ওই মহিলাকে উদ্ধার করে সকাল সাড়ে আটটা নাগাদ এম আর বাঙ্গুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই কিছুক্ষণ পরে মারা যান বিচিত্রাদেবী। ঘটনাস্থল পর্যবেক্ষণ করে দমকল কর্মীরা জানিয়েছেন, গ্যাসের পাইপ এবং রেগুলেটর পোড়া অবস্থায় পাওয়া গিয়েছে। তাদের প্রাথমিক অনুমান, সম্ভবত গ্যাস সিলিন্ডার ফেটেই এই আগুন লেগেছে।

```