Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

চলন্ত মেট্রোয় তরুণীর শ্লীলতাহানি, মহানায়ক উত্তম কুমার মেট্রো স্টেশন থেকে গ্রেফতার ১০

দ্য ওয়াল ব্যুরো: চলন্ত মেট্রোয় তরুণীকে শ্লীলতাহানির অভিযোগে ১০ যুবককে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় মহানায়ক উত্তমকুমার মেট্রো স্টেশন থেকে এই দশজনকে গ্রেফতার করেছে রিজেন্ট পার্ক থানার পুলিশ। পুলিশ জানিয়েছে, মঙ্গলবার সন্ধেবেলা পুজো

চলন্ত মেট্রোয় তরুণীর শ্লীলতাহানি, মহানায়ক উত্তম কুমার মেট্রো স্টেশন থেকে গ্রেফতার ১০

শেষ আপডেট: 10 October 2018 03:36

দ্য ওয়াল ব্যুরো: চলন্ত মেট্রোয় তরুণীকে শ্লীলতাহানির অভিযোগে ১০ যুবককে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় মহানায়ক উত্তমকুমার মেট্রো স্টেশন থেকে এই দশজনকে গ্রেফতার করেছে রিজেন্ট পার্ক থানার পুলিশ। পুলিশ জানিয়েছে, মঙ্গলবার সন্ধেবেলা পুজোর বাজার সেরে এসপ্ল্যানেড থেকে মেট্রোয় ওঠেন বছর চব্বিশের ওই তরুণী। তরুণীর অভিযোগ, মেট্রোয় ওঠার পর থেকেই কয়েকজন যুবক তাঁর সঙ্গে অভব্য আচরণ করছিলেন। বারবার বিরক্তি প্রকাশ করলেও অসভ্যতা থামায়নি ওই যুবকের দল। এমনটাই অভিযোগ তরুণীর। এরপর মহানায়ক উত্তম কুমার মেট্রো স্টেশনে ট্রেন ঢোকার আগে অসভ্যতার মাত্রায় ছাড়ায় যুবকের দল। তখন সপাটে একজনকে চড় মারেন ওই তরুণী। শুরু হয় বচসা। অভিযোগ, এরপর মহানায়ক উত্তম কুমার স্টেশনে তরুণী নেমে গেলে তাঁকে ধাওয়া করে নেমে পড়েন অভিযুক্ত যুবকরাও। স্টেশনে উপস্থিত এক মহিলা আরপিএফকে গোটা বিষয়টি জানান ওই তরুণী। এরপর তাঁরাই এসে তরুণীকে উদ্ধার করেন। ঘটনাস্থলে আসে রিজেন্ট পার্ক থানার পুলিশ। এবং তরুণীর অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করে অভিযুক্তদের।

দ্য ওয়াল পুজো ম্যাগাজিন ১৪২৫ পড়তে ক্লিক করুন

পুলিশ জানিয়েছে, ধৃতদের সকলেরই বয়স ২২ থেকে ২৬-এর মধ্যে। বুধবার ধৃতদের আলিপুর আদালতে তোলা হবে বলে জানিয়েছে পুলিশ।

```