Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকের

ট্রাফিক আইন ভাঙলেই হতে হবে ট্রাফিক পুলিশ, বলল কোর্ট

দ্য ওয়াল ব্যুরো: আজকাল কলকাতার বিভিন্ন ব্যস্ত জায়গায় ট্রাফিক পুলিশের সঙ্গে নজরদারি চালাতে দেখা যায় বেশ কিছু যুবককে। এরা কিন্তু কেউ ট্রাফিক পুলিশে কর্মরত নন, বা সিভিক পুলিশও নন। তাহলে তাঁরা কেন সামলান ট্রাফিক। আদালতের অভিনব নির্দেশেই এই নতুন

ট্রাফিক আইন ভাঙলেই হতে হবে ট্রাফিক পুলিশ, বলল কোর্ট

শেষ আপডেট: 26 July 2019 11:54

দ্য ওয়াল ব্যুরো: আজকাল কলকাতার বিভিন্ন ব্যস্ত জায়গায় ট্রাফিক পুলিশের সঙ্গে নজরদারি চালাতে দেখা যায় বেশ কিছু যুবককে। এরা কিন্তু কেউ ট্রাফিক পুলিশে কর্মরত নন, বা সিভিক পুলিশও নন। তাহলে তাঁরা কেন সামলান ট্রাফিক। আদালতের অভিনব নির্দেশেই এই নতুন দায়িত্ব পালন করছেন ট্রাফিক আইন ভাঙা যুবকরাই। ট্রাফিক পুলিশ সূত্রে খবর, ১৮ জুলাই আনন্দপুর রোডে ট্রাফিক গার্ডের অফিসার ইন-চার্জ নীলেশ চৌধুরী দেখেন, একটা মোটরবাইকে তিনজন আরোহী যাচ্ছেন। তাঁদের কারও মাথায় হেলমেট নেই। তিনি এবং পুলিশ ড্রাইভার ইমদাদুল আলি তাঁদের থামানোর চেষ্টা করেন। কিন্তু বাইকটি পাশ কাটিয়ে দ্রুতগতিতে চলে যাওয়ার সময় ইমদাদুলের হাতে লাগে বলে জানা গিয়েছে। এই সময় এক পথচারীকেও ধাক্কা মারে বাইকটি। কিন্তু শেষরক্ষা হয়নি। চৌবাগার কাছে হেরিটেজ কলেজের সামনে বাইকটিকে ধরা হয় বলে জানা গিয়েছে। পুলিশ দেখে পিছনে বসে থাকা দু'জন পালিয়ে গেলেও পালাতে পারেননি চালক। জানা যায়, তাঁর নাম বিক্রান্ত সিং। ইঞ্জিনিয়ারিং-এর ছাত্র বিক্রান্ত মাদুরদহের বাসিন্দা। তাঁকে গ্রেফতার করে ট্রাফিক পুলিশ। পরে তাঁকে আদলতে তোলা হলে এক অভিনব নির্দেশ দেন বিচারক। বিচারক জানান, বিক্রান্তকে জামিন দেওয়া হবে। তবে তা একটা শর্তে। প্রতি সপ্তাহে তিনদিন রুবি ক্রসিংয়ের কাছে ট্রাফিক গার্ডে এসে তাঁকে হাজিরা দিতে হবে। এমনকী ওই তিনদিন তিন ঘণ্টা করে ট্রাফিক সামলানোর কাজও করতে হবে তাঁকে। বিচারক বলেন, এ ভাবেই হয়তো তিনি বুঝতে পারবেন ঠিকভাবে গাড়ি চালানো কতটা জরুরি।
শুধু বিক্রান্ত নন, একই ভাবে ট্রাফিক নিয়ম ভেঙে ধরা পড়া সরশুনার বাসিন্দা শিবেন্দু সিং কিংবা বিশ্বজিৎ মণ্ডল, প্রতিম পাইকদেরকেও একই ভাবে জামিন দিয়েছে আদালত। তাঁদের বলা হয়েছে সপ্তাহে তিনদিন বেহালা থানায় গিয়ে হাজিরা দিতে হবে, কাজ করতে হবে ট্রাফিক সামলানোরও। আদালতের এই অভিনব সিদ্ধান্তের কথা নিজেদের ফেসবুক পেজে জানিয়েছে কলকাতা পুলিশ। এই সিদ্ধান্তের প্রশংসা করছেন সাধারণ মানুষ।

```