Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?

দু'লক্ষ টাকার ব্রাউন সুগার সমেত পার্ক স্ট্রিট থেকে গ্রেফতার দুই

দ্য ওয়াল ব্যুরো: দু'লক্ষ টাকার বেশি ড্রাগ নিয়ে ধরা পড়ল দুই ব্যক্তি। মঙ্গলবার রাতে পার্ক স্ট্রিট থানার পুলিশ তাদের গ্রেফতার করে। ধৃতদের কাছ থেকে ২৭৫ গ্রাম ব্রাউন সুগার পাওয়া গিয়েছে। আপাতত তাদের জেরা করে বাকিদের নাম জানার চেষ্টা করছে পুলিশ।

দু'লক্ষ টাকার ব্রাউন সুগার সমেত পার্ক স্ট্রিট থেকে গ্রেফতার দুই

শেষ আপডেট: 19 June 2019 06:16

দ্য ওয়াল ব্যুরো: দু'লক্ষ টাকার বেশি ড্রাগ নিয়ে ধরা পড়ল দুই ব্যক্তি। মঙ্গলবার রাতে পার্ক স্ট্রিট থানার পুলিশ তাদের গ্রেফতার করে। ধৃতদের কাছ থেকে ২৭৫ গ্রাম ব্রাউন সুগার পাওয়া গিয়েছে। আপাতত তাদের জেরা করে বাকিদের নাম জানার চেষ্টা করছে পুলিশ। জানা গিয়েছে, গোপন সূত্রে পার্ক স্ট্রিট থানার পুলিশ খবর পায়, পার্ক স্ট্রিট এলাকায় ড্রাগ বিক্রেতাদের একটা চক্র সক্রিয় রয়েছে। এই খবর পেয়ে মঙ্গলবার রাত ১১.৫৫ নাগাদ পুলিশের একটা বড় দল রয়েড স্ট্রিটের ৮এ নম্বর বাড়িতে হানা দেয়। সেখান থেকেই ব্রাউন সুগার সমেত দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম শেখ লতিফুদ্দিন ( ৩৭ ) ও শেখ রাজা ( ৪৭ )। আলিমুদ্দিন স্ট্রিটের বাসিন্দা শেখ লতিফুদ্দিনের কাছ থেকে ২৫৫ গ্রাম ব্রাউন সুগার পাওয়া যায়, যার মূল্য ২ লক্ষ টাকা। হুসেন রোড এলাকার বাসিন্দা শেখ রাজার কাছ থেকে ২০ গ্রাম ব্রাউন সুগার পাওয়া যায়, যার মূল্য ১৫ হাজার টাকা। পুলিশ সূত্রে খবর, এই ড্রাগ বিক্রেতাদের কাছ থেকে মূলত কলেজের ছাত্র-ছাত্রী ও যুবক-যুবতীরা ড্রাগ কিনত। ফোনে খবর দিয়ে দিলেই বিভিন্ন জায়গায় ড্রাগ পৌঁছে দেওয়া হতো। এমনকী পার্ক স্ট্রিট এলাকার বিভিন্ন বার ও নাইট ক্লাবেও এই ড্রাগের লেনদেন চলত। জানা গিয়েছে, ধৃত দুই ব্যক্তিকে নারকোটিক্স দফতরের হাতে তুলে দেওয়া হবে। নারকোটিক্স দফতরের অফিসাররা তাদের জেরা করবেন। এর পিছনে আরও কেউ যুক্ত রয়েছে কিনা, তার খোঁজ চলছে। ধৃতদের আজ আদালতে তোলা হবে বলে জানা গিয়েছে। তাদের বিরুদ্ধে নারকোটিক্স আইনের বিভিন্ন ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে।

```