Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশু

সরানো হবে মাঝেরহাট ব্রিজের ভাঙা অংশ, ৩৬ ঘণ্টা বন্ধ থাকবে বালিগঞ্জ-বজবজ ট্রেন পরিষেবা

দ্য ওয়াল ব্যুরো: মাঝেরহাট স্টেশনের কাছে তিন নম্বর লাইনের উপর থাকা মাঝেরহাট ব্রিজের ভেঙে পড়া অংশ এখনও পুরোপুরি সরানো হয়নি। সেই কাজই শুরু হবে রবিবার থেকে। আর তার জেরেই বালিগঞ্জ-বজবজের মধ্যে ৩৬ ঘণ্টা বন্ধ থাকবে ট্রেন চলাচল। পূর্ব রেল সূত্রে এ

সরানো হবে মাঝেরহাট ব্রিজের ভাঙা অংশ, ৩৬ ঘণ্টা বন্ধ থাকবে বালিগঞ্জ-বজবজ ট্রেন পরিষেবা

শেষ আপডেট: 26 January 2019 10:55

দ্য ওয়াল ব্যুরো: মাঝেরহাট স্টেশনের কাছে তিন নম্বর লাইনের উপর থাকা মাঝেরহাট ব্রিজের ভেঙে পড়া অংশ এখনও পুরোপুরি সরানো হয়নি। সেই কাজই শুরু হবে রবিবার থেকে। আর তার জেরেই বালিগঞ্জ-বজবজের মধ্যে ৩৬ ঘণ্টা বন্ধ থাকবে ট্রেন চলাচল। পূর্ব রেল সূত্রে এই খবর জানানো হয়েছে, বলা হয়েছে মাঝেরহাট স্টেশনের কাছে এই কাজের জন্য ৩৬ ঘণ্টা ট্র্যাফিক ও পাওয়ার ব্লক করা হবে। এই ব্লক শুরু হবে রবিবার থেকে। রবিবার বিকেল ৫টা ০৫ মিনিট থেকে শুরু হবে এই পাওয়ার ব্লক। ব্লক চলবে মঙ্গলবার ভোর ৫টা ০৫ মিনিট পর্যন্ত। এই ৩৬ ঘণ্টা বন্ধ থাকবে ট্রেন পরিষেবা।

আরও পড়ুন ইউটিউবে ভিডিও দেখায় বিশ্বে প্রথম ভারত, ২০১৮ সালে ভারতীয়রা দেখেছেন ১০০০০ কোটি ঘন্টার ভিডিও

রেল সূত্রে জানা গিয়েছে রবিবার তিনটি আপ এবং দু’টি ডাউন লাইনের লোকাল ট্রেন বাতিল করা হচ্ছে। ওই দিনই শিয়ালদহ থেকে ছাড়া সাতটি ট্রেন এবং নৈহাটি থেকে ছাড়া একটি ট্রেনকে নিউ আলিপুর স্টেশনে দাঁড় করিয়ে দেওয়া হবে। শিয়ালদহগামী ট্রেনগুলি নিউ আলিপুর স্টেশন থেকেই ছাড়বে। সোমবার এই শাখায় ১০ জোড়া ট্রেন বাতিল থাকবে। ১৯টি ট্রেন নিউ আলিপুর পর্যন্ত যাবে এবং সেখান থেকেই ফিরতি ট্রেনগুলি ছাড়বে। মঙ্গলবার এক জোড়া ট্রেন বাতিল থাকছে। যদিও যাত্রীদের সুবিধার জন্য ব্রেসব্রিজ এবং বজবজের মধ্যে কিছু বিশেষ ট্রেন চালানো হবে। কিন্তু তারপরেও এই ট্রেন বন্ধ থাকায় ভোগান্তি বাড়বে বলেই বক্তব্য নিত্যযাত্রীদের। রবিবার ছুটির দিন হলেও সোমবার তো কাজের দিন। সে দিন সারাদিন ধরে ট্রেন পরিষেবা বন্ধ থাকায় নিত্যযাত্রীদের চরম ভোগান্তি হবে। নিত্যযাত্রীদের একাংশের বক্তব্য, এই ধরণের কাজ সাধারণত শনি-রবিবার অর্থাৎ ছুটির দিন করা হয়ে থাকে। কিন্তু হঠাৎ করে কেন সপ্তাহের প্রথম কাজের দিনে এই কাজ করা হচ্ছে, তা ভেবে পাচ্ছেন না যাত্রীরা।

The Wall-এর ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন 


```