Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

সোনারপুর লোকালে আগুন আতঙ্ক, ব্যস্ত সময়ে দুর্ভোগ নিত্যযাত্রীদের

দ্য ওয়াল ব্যুরো: সকালের ব্যস্ত সময়ে আগুন আতঙ্ক শিয়ালদহ সোনারপুর লোকালে। পার্ক সার্কাস স্টেশনে এই আতঙ্কে চাঞ্চল্য ছড়ায়। এর ফলে শিয়ালদহ দক্ষিণ শাখায় ট্রেন চলাচল বিঘ্নিত হয়। ব্যস্ত সময়ে এই ঘটনা ঘটায় চরম ভোগান্তির শিকার হন  নিত্যযাত্রীরা। জানা

সোনারপুর লোকালে আগুন আতঙ্ক, ব্যস্ত সময়ে দুর্ভোগ নিত্যযাত্রীদের

শেষ আপডেট: 12 February 2020 05:56

দ্য ওয়াল ব্যুরো: সকালের ব্যস্ত সময়ে আগুন আতঙ্ক শিয়ালদহ সোনারপুর লোকালে। পার্ক সার্কাস স্টেশনে এই আতঙ্কে চাঞ্চল্য ছড়ায়। এর ফলে শিয়ালদহ দক্ষিণ শাখায় ট্রেন চলাচল বিঘ্নিত হয়। ব্যস্ত সময়ে এই ঘটনা ঘটায় চরম ভোগান্তির শিকার হন  নিত্যযাত্রীরা। জানা গিয়েছে, বুধবার সকালে সোনারপুরগামী একটি লোকাল শিয়ালদহ থেকে ছেড়ে পার্ক সার্কাসে ঢোকার পরেই ট্রেনের প্রথম কামরা থেকে ধোঁয়া বের হতে শুরু করে। ধোঁয়ার পরিমাণ ধীরে ধীরে বাড়তে থাকে। শিয়ালদহের বিপরীত দিক হলেও সকালে ট্রেনে ভিড় খুব একটা কম ছিল না। বেশ কিছু নিত্যযাত্রী ছিলেন ট্রেনে। এই ধোঁয়া বেরতে থাকায় আতঙ্কে ট্রেন থেকে নেমে পড়েন সবাই। সেখানেই প্রায় ২২ মিনিট দাঁড়িয়ে থাকে সোনারপুর লোকাল। তারপর কোনওরকমে ট্রেনটিকে বালিগঞ্জ স্টেশন পর্যন্ত নিয়ে যাওয়া হয়। সেখানে চার নম্বর প্ল্যাটফর্মে রাখা হয়েছে ট্রেনটিকে। ততক্ষণে সবাই অবশ্য নেমে পড়েছেন ট্রেন থেকে। পার্ক সার্কাস স্টেশনে অতক্ষণ ট্রেনটি দাঁড়িয়ে থাকায় শিয়ালদহ থেকে ওই সময় কোনও ট্রেন ছাড়তে পারছিল না। ফলে প্ল্যাটফর্ম ফাঁকা না থাকায় শিয়ালদহতে কোনও ট্রেন ঢুকতেও পারছিল না। ফলে আপ ও ডাউন উভয় দিকেই দাঁড়িয়ে পড়ে ট্রেন। ব্যাহত হয় পরিষেবা। চরম ভোগান্তির শিকার হন নিত্যযাত্রীরা। কী কারণে সোনারপুর লোকাল থেকে গলগল করে ধোঁয়া বের হচ্ছিল, সে ব্যাপারে এখনও কিছু জানা যায়নি। বালিগঞ্জে এসে ট্রেনটিকে পরীক্ষা করে দেখছেন রেলকর্মীরা। শর্ট সার্কিট, না অন্য কোনও কারণ, তা পরীক্ষা করে দেখা হবে। প্রাথমিকভাবে মনে হচ্ছে ব্রেক বাইন্ডিংয়ের সমস্যার কারণে এই ঘটনা ঘটতে পারে। বালিগঞ্জেই ট্রেনটি ঠিক করে কারশেডে নিয়ে আসা হবে বলে জানানো হয়েছে। এমনিতেই শিয়ালদহ মেন শাখায় নৈহাটি ও ইছাপুরের মধ্যে স্বয়ংক্রিয় সিগন্যালিংয়ের কাজের জন্য প্রায় ৩০০ ট্রেন বাতিল করা হয়েছে। অনেক ট্রেনের পথ পরিবর্তন করা হয়েছে। ফলে সমস্যায় পড়েছেন নিত্যযাত্রীরা। এবার দক্ষিণ শাখাতেও সমস্যার সম্মুখীন হলেন যাত্রীরা।

```