Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

ক্যানসার রোগীর গাড়িতে কাঁটা লাগাল পুলিশ, টাকা চাওয়ার অভিযোগ, চাঞ্চল্য এসএসকেএমে

দ্য ওয়াল ব্যুরো: মরণাপন্ন ক্যানসার রোগীর গাড়ি আটকে টাকা চাওয়ার অভিযোগ উঠেছে ট্র্যাফিক পুলিশের বিরুদ্ধে। শুধু তাই নয়, টাকা দিতে আপত্তি করায় গাড়ির চাকায় কাঁটা লাগিয়ে চলে যায় পুলিশ। জানা গিয়েছে, গতকাল অর্থাৎ শনিবার সকালে এই ঘটনা ঘটেছে কলকাতার

ক্যানসার রোগীর গাড়িতে কাঁটা লাগাল পুলিশ, টাকা চাওয়ার অভিযোগ, চাঞ্চল্য এসএসকেএমে

শেষ আপডেট: 8 November 2020 03:51

দ্য ওয়াল ব্যুরো: মরণাপন্ন ক্যানসার রোগীর গাড়ি আটকে টাকা চাওয়ার অভিযোগ উঠেছে ট্র্যাফিক পুলিশের বিরুদ্ধে। শুধু তাই নয়, টাকা দিতে আপত্তি করায় গাড়ির চাকায় কাঁটা লাগিয়ে চলে যায় পুলিশ। জানা গিয়েছে, গতকাল অর্থাৎ শনিবার সকালে এই ঘটনা ঘটেছে কলকাতার অন্যতম গুরুত্বপূর্ণ সরকারি হাসপাতাল এসএসকেএম চত্বরে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় হাসপাতাল চত্বরে। পুলিশের এমন কাণ্ড দেখে হতবাক হয়ে যান হাসপাতালে আগত অন্যান্য রোগীর আত্মীয়-পরিজনরা। জানা গিয়েছে, বর্ধমান থেকে রেডিয়েশন দিতে এসএসকেএম-এ এসেছিলেন ক্যানসার আক্রান্ত রোগী শান্তিপদ। বছর ৬৫-র ওই বৃদ্ধর রেডিয়েশন মিটে যাওয়ার পরই দ্রুত ফেরার ব্যবস্থা করছিলেন তাঁর আত্মীয়, পরিজনরা। তখনই হয় বিপত্তি। গাড়িতে উঠতে গিয়ে রোগীর আত্মীয়রা দেখেন যে চাকাতে কাটা লাগানো রয়েছে। পুলিশের দাবি, গাড়িটি ভুল জায়গায় পার্কিং করা হয়েছিল। তাই কাঁটা লাগানো হয়েছে। টাকা কাগজপত্র জমা দিয়ে তবেই যেতে পারবে শান্তিপদবাবুর পরিবার। টাকা দিতে রাজি হয় না রোগীর পরিজনরা। আর তাতে হয় আরও সমস্যা। কোনওভাবেই কাঁটা খুলতে রাজি হয়নি পুলিশ। মরণাপন্ন রোগীকে দেখিয়ে অনুনয় করলেও লাভ হয়নি। ঘণ্টার পর ঘণ্টা গাড়িতেই পড়েছিলেন বৃদ্ধ। তাঁর আত্মীয়রা জানিয়েছেন, অনেকদিন ধরেই শান্তিপদবাবুর অবস্থা বেশ সংকটজনক। ক্যানসারে আক্রান্ত হওয়ার পর থেকে কার্যত শয্যাশায়ী তিনি। বন্ধ খাওয়া-দাওয়া, কথাবার্তা। জানা গিয়েছে, মুখের ক্যানসারে আক্রান্ত বর্ধমানের এই বৃদ্ধ। পরিবারের অভিযোগ, পুলিশকে বারবার বলা সত্ত্বেও তারা কোনও কথা শোনেনি। এক আত্মীয়র কথায়, "রোগীর অবস্থা ভাল না। অনেক কষ্টে বর্ধমানের গ্রাম থেকে গাড়ি ভাড়া করে এসেছি আমরা। কিন্তু ফিরতে পারছি না। গাড়িতে পড়ে রয়েছে মরণাপন্ন রোগী। পুলিশকে অনুরোধ করে সে কথা বলেও লাভ হয়নি। ওরা বলেছে এটা গাড়ি রাখার সঠিক জায়গা নয়। তাই কাঁটা লাগিয়েছে। টাকা, কাগজপত্র জমা দিয়ে গাড়ি ছাড়িয়ে নিয়ে যেতে হবে। আমরা টাকা দিতে আপত্তি করাতেই এত ঝামেলা পোহাতে হচ্ছে।"
প্রায় ৪ ঘণ্টা পর গাড়ির কাঁটা খোলে পুলিশ। এদিকে ততক্ষণ অসহায় হয়ে বসে ছিলেন রোগী এবং তাঁর পরিবার। খাবার, জল কিছুই জোটেনি রোগীর পরিজনদের। এদিকে হাসপাতাল চত্বরে পুলিশের এ হেন আচরণ দেখে স্তম্ভিত সকলেই। এত বার বলার পরেও পুলিশ কেন এই ক্যানসার আক্রান্ত রোগীর গাড়িতে লাগানো কাঁটা খোলেনি তাই নিয়ে উঠছে নানা প্রশ্ন। শেষ পর্যন্ত ৪ ঘণ্টা এভাবে বসে থাকার পর বর্ধমানের দিকে রওনা দেয় ওই পরিবার।

```