ভয়াবহ অগ্নিকাণ্ড চিৎপুরের প্লাস্টিক কারখানায়, ঘটনাস্থলে দমকলের ১৮টি ইঞ্জিন
দ্য ওয়াল ব্যুরো: ভয়াবহ অগ্নিকাণ্ড চিৎপুরে। জানা গিয়েছে, চিৎপুরের নয়াপট্টি এলাকায় একটি প্লাস্টিকের কারখানায় আগুন লেগেছে। দুপুর একটা নাগাদ আগুন লাগে ওই কারখানায়। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে দমকলের ১৮টি ইঞ্জিন। প্রায় তিন ঘণ্টা হতে চললেও এ
শেষ আপডেট: 12 October 2020 10:28
দ্য ওয়াল ব্যুরো: ভয়াবহ অগ্নিকাণ্ড চিৎপুরে। জানা গিয়েছে, চিৎপুরের নয়াপট্টি এলাকায় একটি প্লাস্টিকের কারখানায় আগুন লেগেছে। দুপুর একটা নাগাদ আগুন লাগে ওই কারখানায়। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে দমকলের ১৮টি ইঞ্জিন। প্রায় তিন ঘণ্টা হতে চললেও এখনও আগুন নিয়ন্ত্রণে আসেনি। প্লাস্টিক কারখানার আগুন নেভাতে হিমশিম খাচ্ছেন দমকল কর্মীরা। প্রয়োজনে আরও দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে আনা হবে বলে সূত্রের খবর। এখনও পর্যন্ত এই বিধ্বংসী অগ্নিকাণ্ডে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন নিয়ন্ত্রণে আনার আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন দমকল কর্মীরা।

https://twitter.com/ANI/status/1315578798100811781?s=20
কী ভাবে এই আগুন লেগেছে তা স্পষ্ট নয়। তবে দমকল কর্মীদের প্রাথমিক অনুমান হয়তো শর্ট সার্কিটের কারণে কারখানায় আগুন লেগেছে। প্লাস্টিক ও অন্যান্য দাহ্য পদার্থ মজুত থাকার কারণে নিমেষে ছড়িয়ে পড়ে আগুন। দাউদাউ করে জ্বলতে থাকে কারখানা। কালো ধোঁয়ায় ঢেকে যায় এলাকা। চিৎপুরের নয়াপট্টির এই প্লাস্টিক কারখানা অত্যন্ত ঘিঞ্জি এলাকায় অবস্থিত। আশেপাশে রয়েছে আরও অনেক কারখানা এবং বাড়িঘর। আগুন ছড়িয়ে পড়লে বড় বিপদ হতে পারে। তাই দ্রুত আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছেন দমকল কর্মীরা।

আচমকা এ ভাবে প্লাস্টিক কারখানায় আগুন লাগায় আতঙ্ক ছড়িয়েছে এলাকাবাসীর মধ্যে। কীভাবে আগুন লাগল তা জানতে তদন্ত শুরু করেছে দমকল বাহিনী। কারখানার অগ্নি নির্বাপন ব্যবস্থা সঠিক ছিল কিনা এবং অগ্নি নির্বাপক যন্ত্রগুলি ঠিক ছিল কিনা সেই সবও খতিয়ে দেখছেন দমকল আধিকারিকরা।