Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বন্ধ হচ্ছে টালা ব্রিজ, শুক্রবার মধ্যরাত থেকে

দ্য ওয়াল ব্যুরো: ৩১ জানুয়ারি মধ্যরাত থেকে সম্পূর্ণভাবে বন্ধ হতে চলেছে টালা ব্রিজ। সূত্রের খবর, ব্রিজ বন্ধের পরেই ভাঙার কাজ শুরু হবে। জানা গিয়েছে, গাড়ির যাতায়াতে সুবিধের জন্য চিৎপুর লকগেটের কাছে তৈরি হবে লেভেল ক্রসিং। আর উত্তরমুখী সব গাড়িই য

বন্ধ হচ্ছে টালা ব্রিজ, শুক্রবার মধ্যরাত থেকে

শেষ আপডেট: 25 January 2020 13:32

দ্য ওয়াল ব্যুরো: ৩১ জানুয়ারি মধ্যরাত থেকে সম্পূর্ণভাবে বন্ধ হতে চলেছে টালা ব্রিজ। সূত্রের খবর, ব্রিজ বন্ধের পরেই ভাঙার কাজ শুরু হবে। জানা গিয়েছে, গাড়ির যাতায়াতে সুবিধের জন্য চিৎপুর লকগেটের কাছে তৈরি হবে লেভেল ক্রসিং। আর উত্তরমুখী সব গাড়িই যাবে কাশীপুর উড়ালপুল হয়ে। ২০১৯-এর দুর্গাপুজোর আগে থেকে টালা ব্রিজে বন্ধ ভারী যানবাহন চলাচল। বাস ও লরি চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছিল প্রশাসন। সেই থেকে এতদিন পর্যন্ত কেবল ছোটগাড়িই চলাচল করত টালা ব্রিজে। এবার সেটাও বন্ধ হতে চলেছে। যদিও কবে থেকে টালা ব্রিজ বন্ধ হবে এবং ভাঙার কাজ শুরু হবে তা নিয়ে দীর্ঘদিন ধরেই টালবাহানা চলেছে। একের পর এক ডেট নির্ধারিত হচ্ছে এবং তারপর নানা কারণে তা পিছিয়েও গিয়েছে। ২০১৯-এর ১ নভেম্বরই নবান্নের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে সম্পূর্ণরূপে ভেঙে ফেলা হবে টালা ব্রিজ। সেসময় শোনা গিয়েছিল, জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে শুরু হবে টালা ব্রিজ ভাঙার কাজ। ৪ জানুয়ারি ব্রিজ ভাঙার দিন ঠিক করা হয়েছিল। তারপর ঠিক হয় ১৮ জানুয়ারি থেকে ব্রিজ ভাঙার কাজ শুরু হবে। তবে পেরিয়ে গিয়েছে সেই তারিখও। এবার শোনা যাচ্ছে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে শুরু হবে টালা ব্রিজ ভাঙার কাজ। মাঝেরহাট ব্রিজ ভেঙে পড়ার পর থেকেই রাজ্য জুড়ে চলছিল বিভিন্ন ব্রিজের স্বাস্থ্যপরীক্ষা। সেই সময়েই সামনে আসে টালা ব্রিজের বেহাল দশার কথা। নতুন করে টালা ব্রিজ তৈরি করতে খরচ হবে ২৬৮ কোটি টাকা। জানা গিয়েছে, চারটি লেনের ব্রিজ নির্মাণ করা হবে। ৮০০ মিটার লম্বা এই ব্রিজ ভাঙতেও খরচ হবে প্রায় ৩০ কোটি টাকা।

```