Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সৌরভ-সানার খুনসুটিতে মেতে উঠল নেট দুনিয়াও

দ্য ওয়াল ব্যুরো: রবিবার ইডেনে ভারত-বাংলাদেশ ম্যাচ শেষ হওয়ার পরে বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় বলেছিলেন তাঁর নিজেকে এই ক’দিন পৃথিবীর ব্যস্ততম মানুষ বলে মনে হত। সত্যিই গোলাপি বলের টেস্টকে সফল করার জন্য তিনি যা পরিশ্রম করেছেন তা চোখে

সৌরভ-সানার খুনসুটিতে মেতে উঠল নেট দুনিয়াও

শেষ আপডেট: 25 November 2019 18:20

দ্য ওয়াল ব্যুরো: রবিবার ইডেনে ভারত-বাংলাদেশ ম্যাচ শেষ হওয়ার পরে বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় বলেছিলেন তাঁর নিজেকে এই ক’দিন পৃথিবীর ব্যস্ততম মানুষ বলে মনে হত। সত্যিই গোলাপি বলের টেস্টকে সফল করার জন্য তিনি যা পরিশ্রম করেছেন তা চোখে পড়েছে সবার। আর তা শেষ হওয়ার পরেই মেয়ে সানার সঙ্গে খুনসুটিতে মাতলেন সৌরভ। রবিবার নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ছবি দেন সৌরভ। ইডেনে টেস্ট ম্যাচ শেষে পুরস্কার অনুষ্ঠানে তোলা নিজের একটি ছবি শেয়ার করেন তিনি। সেই ছবির নীচে এসে সৌরভ-কন্যা সানা কমেন্ট করে, “কী তোমার পছন্দ হচ্ছে না?” তার উত্তরে সৌরভ বলেন, “অবাধ্যতা, তুমি দিন দিন খুব অবাধ্য হয়ে উঠেছ।” তার উত্তরে সানা বলে, “তোমার কাছেই শিখেছি বাবা।” একথা বলে একটা হাসির ইমোজি পাঠায় সানা। সৌরভ-সানার এই খুনসুটি উপভোগ করেছেন নেটিজেনরা। তাঁরাও এই ছবিতে অনেক কমেন্ট করেছেন। কেউ বলছেন, ‘বাবা-মেয়ের সম্পর্ক এতটাই সুন্দর হয়।’ কেউ আবার বলছেন, ‘মেয়েকে চোখে হারান সৌরভ। আর মেয়েও বাবাকে খুব ভালবাসে। এটুকু খুনসুটি তো হবেই।’ কারও বক্তব্য, ‘এবার বোঝা যাচ্ছে সানা বড় হয়ে গিয়েছে। বাবার সঙ্গে সোশ্যাল মিডিয়াতে মজা করছে।’ এর আগেও অবশ্য সোশ্যাল মিডিয়ায় বাবা-মেয়ের এই রসায়ন দেখা গিয়েছে। মাঝেমধ্যেই অনেক জায়গায় মেয়েকে নিয়ে বেড়াতে যান সৌরভ। মেয়েই তাঁর সফরসঙ্গী। সেসব জায়গায় গিয়ে ছবিও শেয়ার করেন তাঁরা। অনেক সময় আবার কাজের সূত্রে বিদেশ গেলে সেখান থেকে সোশ্যাল মিডিয়ায় মেয়ের উদ্দেশে ছবি শেয়ার করেন সৌরভ। বোর্ড প্রেসিডেন্ট হওয়ার পরে হাজার ব্যস্ততার মধ্যেও কিন্তু বাবা-মেয়ের খুনসুটি চলছেই।

```