গায়ক সৌমিত্র জখম গাড়ি দুর্ঘটনায়, হাসপাতালে নিয়ে গেলেন কল্যাণ সেন বরাট
দ্য ওয়াল ব্যুরো: গাড়ি দুর্ঘটনায় জখম হলেন ভূমি ব্যান্ডের গায়ক সৌমিত্র রায়। নিকো পার্কের সামনে সোমবার দুপুরে এই দুর্ঘটনা ঘটে। জানা গিয়েছে, উইপ্রো মোড়ের কাছে উল্টোদিক থেকে আসা একটি গাড়ি তাঁর গাড়িতে ধাক্কা মারে। কাঁধে, হাতে ও পাঁজরে আঘাত লেগেছে
শেষ আপডেট: 3 February 2020 13:01
দ্য ওয়াল ব্যুরো: গাড়ি দুর্ঘটনায় জখম হলেন ভূমি ব্যান্ডের গায়ক সৌমিত্র রায়। নিকো পার্কের সামনে সোমবার দুপুরে এই দুর্ঘটনা ঘটে। জানা গিয়েছে, উইপ্রো মোড়ের কাছে উল্টোদিক থেকে আসা একটি গাড়ি তাঁর গাড়িতে ধাক্কা মারে। কাঁধে, হাতে ও পাঁজরে আঘাত লেগেছে শিল্পীর। জানা গিয়েছে, সৌমিত্র নিজেই গাড়ি চালাচ্ছিলেন।
ওই সময়েই রাস্তা দিয়ে যাচ্ছিলেন সঙ্গীত পরিচালক কল্যাণ সেন বরাট। তিনিই সৌমিত্রকে উদ্ধার করে বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে যান। দুর্ঘটনায় দুমড়ে গিয়েছে গায়কের গাড়ির সামনের অংশ।

সূত্রের খবর, সোমবারের দুপুরের এই দুর্ঘটনায় ডান পায়েও চোট পেয়েছেন গায়ক। বুকের এক্স-রেও করা হবে। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। দুর্ঘটনার সময় গাড়িতে একাই ছিলেন সৌমিত্র।
ইতিমধ্যেই ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। দুর্ঘটনার সময় দুটি গাড়ির গতিবেগ কত ছিল তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন তদন্তকারী আধিকারিকরা। জানা গিয়েছে, যে গাড়িটি সৌমিত্রর গাড়িতে ধাক্কা মেরেছি সেটিও ক্ষতিগ্রস্ত হয়েছে।