Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

গুরুতর অসুস্থ ফুটবলার পি কে বন্দ্যোপাধ্যায়, রয়েছেন ভেন্টিলেশনে

দ্য ওয়াল ব্যুরো: ফের গুরুতর অসুস্থ হয়ে পড়লেন প্রাক্তন ফুটবলার প্রদীপ কুমার বন্দ্যোপাধ্যায়। বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে। রাখা হয়েছে ভেন্টিলেশনে। চিকিৎসকদের একটি দল গঠন করে নজর রাখা হচ্ছে এই কিংবদন্তি ফুটবলারের

গুরুতর অসুস্থ ফুটবলার পি কে বন্দ্যোপাধ্যায়, রয়েছেন ভেন্টিলেশনে

শেষ আপডেট: 2 March 2020 15:01

দ্য ওয়াল ব্যুরো: ফের গুরুতর অসুস্থ হয়ে পড়লেন প্রাক্তন ফুটবলার প্রদীপ কুমার বন্দ্যোপাধ্যায়। বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে। রাখা হয়েছে ভেন্টিলেশনে। চিকিৎসকদের একটি দল গঠন করে নজর রাখা হচ্ছে এই কিংবদন্তি ফুটবলারের দিকে। হাসপাতাল সূত্রে খবর, সোমবার হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন পি কে বন্দ্যোপাধ্যায়। সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থা গুরুতর হওয়ায় আপাতত ভেন্টিলেশনে রাখা হয়েছে তাঁকে। গঠন করা হয়েছে চার সদস্যের একটি মেডিক্যাল টিম। তাঁরাই চিকিৎসা করছেন ভারতীয় ফুটবল দলের প্রাক্তন অধিনায়ক ও কোচকে। জানানো হয়েছে, বুকে সংক্রমণ হয়েছে তাঁর। এছাড়াও স্নায়ুর রোগও বেড়েছে বলে খবর। এর আগে গত ২১ জানুয়ারি অসুস্থ হয়ে পড়েছিলেন প্রদীপ বন্দ্যোপাধ্যায়। তখনও তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। ১২ দিন সেখানে ভর্তি ছিলেন তিনি। সেখানে তাঁর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকড়। অবস্থার উন্নতি হওয়ার পরে সল্টলেকে নিজের বাসভবনে ফিরে আসেন প্রদীপবাবু। কিন্তু এদিন ফের অসুস্থ হয়ে পড়েন তিনি। দীর্ঘদিন ধরে স্নায়ুর রোগে ভুগছেন এই কিংবদন্তি ফুটবলার। তার সঙ্গে বার্ধক্যজনিত রোগ তো আছেই ৮৩ বছরের এই ফুটবলারের। এর আগেও একাধিকবার হাসপাতালে ভর্তি করতে হয়েছে তাঁকে। প্রতিবারই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন তিনি। এবারও তিনি সুস্থ হয়ে ফিরবেন এই আশা করছে বাংলার ফুটবল প্রেমীরা। হাসপাতালের তরফে জানানো হয়েছে, পরবর্তী বুলেটিন ঠিক সময়ে জানিয়ে দেওয়া হবে।

```