Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ঢেলে সাজছে নন্দন-রবীন্দ্রসদন চত্বর, প্রতিযোগিতার আয়োজন করল রাজ্য

দ্য ওয়াল ব্যুরো: নন্দন, রবীন্দ্রসদন, অ্যাকাডেমি চত্বরকে ঢেলে সাজতে অভিনব উদ্যোগ নিল রাজ্য সরকার। বিজ্ঞপ্তি জারি করে কলকাতার সংস্কৃতি চর্চার উঠোনের নতুন রূপ কেমন হবে, তার জন্য একটি প্রতিযোগিতার আয়োজন করল রাজ্য। রাজ্যের তরফে বিজ্ঞপ্তি জারি ক

ঢেলে সাজছে নন্দন-রবীন্দ্রসদন চত্বর, প্রতিযোগিতার আয়োজন করল রাজ্য

শেষ আপডেট: 4 January 2020 12:06

দ্য ওয়াল ব্যুরো: নন্দন, রবীন্দ্রসদন, অ্যাকাডেমি চত্বরকে ঢেলে সাজতে অভিনব উদ্যোগ নিল রাজ্য সরকার। বিজ্ঞপ্তি জারি করে কলকাতার সংস্কৃতি চর্চার উঠোনের নতুন রূপ কেমন হবে, তার জন্য একটি প্রতিযোগিতার আয়োজন করল রাজ্য। রাজ্যের তরফে বিজ্ঞপ্তি জারি করে আর্কিটেকচার সংস্থাগুলিকে নকশা এবং বাজেট জমা দেওয়ার কথা বলা হয়েছে। ১৭ জানুয়ারির মধ্যে নকশা জমা দিতে হবে সনহস্থাগুলিকে। সেই সঙ্গে বাজেটও। তারপর বিশেষজ্ঞ কমিটি বসে চূড়ান্ত করবে কোন নকশাটি গৃহীত হবে। ওই বিজ্ঞপ্তিতে রাজ্যের তরফে বলা হয়েছে, বাংলার সাংস্কৃতিক ঐতিহ্যের কথা মাথায় রেখেই সনহস্থাগুলি নকশা জমা দিতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় সরকারে আসার পর থেকেই এই তল্লাটের চিত্র বদলে দেওয়ার কাজ শুরু হয়। তারপর প্রতিবছর আন্তর্জাতিক কলকাতা চলচ্চিত্র উৎসবের আগে রঙের প্রলেপ পড়ে নন্দন, রবীন্দ্রসদনের গায়ে। কিন্তু এবার শুধু রঙ নয়। ওই চত্বরের সামগ্রিক ছবিটাই বদলাতে চাইছে সরকার। তথ্য-সংস্কৃতি দফতরের এক আধিকারিক বলেন, বছর দেড়েকের মধ্যে কাজ শেষ করার একটা লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।

```