Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিত

ম্যারাথন জেরা শেষে কলকাতায় পা দিলেন রাজীব কুমার

দ্য ওয়াল ব্যুরো : শিলং-এর সিবিআই দফতরে জেরা শেষে মঙ্গলবার কলকাতায় ফিরেছিলেন চিটফান্ড কাণ্ডে অন্যতম অভিযুক্ত কুণাল ঘোষ। ৩৬ ঘণ্টা জেরার পর বুধবার কলকাতায় পা দিলেন কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমার। বুধবার সন্ধেবেলা নেতাজি সুভাষচন্দ্র আন্তর্জ

ম্যারাথন জেরা শেষে কলকাতায় পা দিলেন রাজীব কুমার

শেষ আপডেট: 13 February 2019 15:27

দ্য ওয়াল ব্যুরো : শিলং-এর সিবিআই দফতরে জেরা শেষে মঙ্গলবার কলকাতায় ফিরেছিলেন চিটফান্ড কাণ্ডে অন্যতম অভিযুক্ত কুণাল ঘোষ। ৩৬ ঘণ্টা জেরার পর বুধবার কলকাতায় পা দিলেন কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমার। বুধবার সন্ধেবেলা নেতাজি সুভাষচন্দ্র আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছন রাজীব কুমার। সঙ্গে ছিলেন ডিসি (এসটিএফ) মুরলীধর শর্মা এবং কলকাতার অতিরিক্ত পুলিশ কমিশনার জাভেদ শামিম। বিমানবন্দর থেকে বেরিয়ে সেখানে উপস্থিত পুলিশ অফিসারদের সঙ্গে কিছুক্ষণ কথা বলেন রাজীববাবু। তারপর নিজের গাড়িতে চেপে রওনা হন তিনি। জেরা শেষে কুণাল ঘোষ সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন। কিন্তু কমিশনার এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হননি। বুধবার সকাল সাড়ে ন’টায় ওকল্যান্ডে সিবিআই দফতরে পৌঁছন কলকাতার নগরপাল। বেলা সাড়ে বারোটা নাগাদ তিনি বেরিয়ে আসেন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার দফতর থেকে। সিবিআই দফতর থেকে বেরিয়ে বিমানবন্দরের পথে একটি ধাবায় মধ্যাহ্নভোজ সারেন রাজীব কুমার। বেলা একটা বাজতে পাঁচ নাগাদ ফের রওনা দেন বিমানবন্দরের দিকে। শনিবার শিলং-এর সিবিআই দফতরে হাজিরা দেন রাজীববাবু। সেই শুরু। টানা পাঁচদিন জেরা চলে তাঁর। কলকাতার সিবিআই আধিকারিকদের সঙ্গে ছিলেন দিল্লি থেকে আসা স্পেশ্যাল টিম। রবিবার সন্ধেবেলা শিলং-এ গিয়ে পৌঁছন রোজভ্যালি কাণ্ডের তদন্তকারী অফিসার চোজম শেরপা। সিবিআই সূত্রে খবর, সারদা ও রোজভ্যালি, দুটি চিটফান্ড কাণ্ডেই জেরা করা হয় নগরপালকে। শুধু রাজীব কুমার নয়, সারদা কাণ্ডে অন্যতম অভিযুক্ত তথা তৃণমূল কংগ্রেসের প্রাক্তন রাজ্যসভার সাংসদ কুণাল ঘোষকেও শিলং-এ ডেকে নিয়েছিলেন কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সির অফিসাররা। পরপর দু’দিন রাজীব কুমারের মুখোমুখি বসিয়ে জেরা করা হয় কুণালকে। মঙ্গলবার জেরার পর কুণাল ঘোষ বলেছিলেন, তাঁর সামনে বসে জেরা করা হয়েছে কমিশনারকে। তাঁর কথা শুনতে বাধ্য হয়েছেন রাজীব কুমার। এতেই তাঁর নৈতিক জয় হয়েছে। সিবিআই সূত্রে খবর, জেরা চলাকালীনই নাকি রাজীব-কুণাল চারবার জড়িয়ে পড়েছিলেন তর্কাতর্কিতে। সিবিআই আধিকারিকরা তাঁদের থামাতে বাধ্য হন। এমনকী, রাজীব কুমারকে হেফাজতে নিয়ে জেরা করার জন্য সিবিআইয়ের কাছে লিখিত আবেদনও জানিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের প্রাক্তন রাজ্যসভা সাংসদ কুণাল ঘোষ। তাঁর বক্তব্য, রাজীব কুমার প্রভাবশালী ব্যক্তি। ওনাকে হেফাজতে না নিলে চিটফান্ড কাণ্ডে অভিযুক্ত ও সাক্ষীদের প্রভাবিত করতে পারেন তিনি। সিবিআই সূত্রে খবর, এ বার গোয়েন্দারা রাজীব কুমারের রেকর্ড করা বয়ান খতিয়ে দেখে পরবর্তী পদক্ষেপ ঠিক করবেন। আগামী ২০ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টে উঠবে এই মামলা। কলকাতার পুলিশ কমিশনারকে ফের ডাকা হবে, নাকি রেকর্ড করা বয়ান নিয়েই সিবিআই সুপ্রিম কোর্টে যাবে, সে ব্যাপারে এখনও নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। আরও পড়ুন https://thewall.in/news-state-education-minister-partha-chatterjee-says-no-student-will-be-spared-if-caught-with-electronic-gadget/

```