Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

দরজায় দাঁড়িয়ে ফোন, দমদমে চলন্ত ট্রেন থেকে পড়ে মৃত্যু পিএসসি পরীক্ষার্থীর

দ্য ওয়াল ব্যুরো: ফের অসতর্কতার বলি। পরীক্ষা দিতে এসে চলন্ত ট্রেন থেকে পড়ে মারা গেলেন এক যুবক। ঘটনাটি ঘটেছে দমদম স্টেশনের কাছে। রেল পুলিশ সূত্রে খবর, রবিবার দুপুর দেড়টা নাগাদ ঘটনাটি ঘটে বেলঘড়িয়া ও দমদম স্টেশনের মাঝখানে ডাউন লাইনে। রেল পুলিশ

দরজায় দাঁড়িয়ে ফোন, দমদমে চলন্ত ট্রেন থেকে পড়ে মৃত্যু পিএসসি পরীক্ষার্থীর

শেষ আপডেট: 30 September 2018 11:00

দ্য ওয়াল ব্যুরো: ফের অসতর্কতার বলি। পরীক্ষা দিতে এসে চলন্ত ট্রেন থেকে পড়ে মারা গেলেন এক যুবক। ঘটনাটি ঘটেছে দমদম স্টেশনের কাছে। রেল পুলিশ সূত্রে খবর, রবিবার দুপুর দেড়টা নাগাদ ঘটনাটি ঘটে বেলঘড়িয়া ও দমদম স্টেশনের মাঝখানে ডাউন লাইনে। রেল পুলিশের এক আধিকারিকের কথায়, ডাউন কৃষ্ণনগর লোকাল দমদম স্টেশনে ঢোকার ঠিক আগের মুহূর্তে এই ঘটনা ঘটে। সঙ্গে সঙ্গে খবর পেয়ে দমদম জিআরপি ঘটনাস্থলে যায়। পুলিশের সহযোগীতায় স্থানীয় বাসিন্দারা ওই যুবককে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করেন। এরপর আর জি কর হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। মৃত যুবকের কাছ থেকে উদ্ধার হওয়া আইডেন্টিটি কার্ড এবং অন্যান্য নথি থেকে পুলিশ জানতে পেরেছে, ওই যুবকের নাম নিত্যানন্দ দাস। বাড়ি পূর্ব মেদিনীপুরের এগরাতে। রবিবার পিএসসি-র পরীক্ষা ছিল। সেই পরীক্ষার জন্যই তিনি বেলঘড়িয়াতে এক আত্মীয়র বাড়িতে উঠেছিলেন। পরীক্ষা দিতে যাওয়ার পথে দুর্ঘটনা ঘটে। পুলিশের দাবি, তাঁর সঙ্গে যে সহযাত্রীরা ছিলেন, তাঁরা দেখেছেন ওই যুবককে দরজার কাছে ফোনে কথা বলতে। সেই সময়েই হয়তো কোনও ভাবে অসতর্ক হয়ে তিনি পড়ে যান। রেল পুলিশের পক্ষ থেকে নিত্যানন্দর বাড়ি তে খবর দেওয়া হয়েছে।

```