Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

পার্কসার্কাসে সিএএ, এনআরসি বিরোধী ধর্নামঞ্চে মৃত্যু প্রতিবাদী প্রৌঢ়ার

দ্য ওয়াল ব্যুরো: নাগরিকত্ব আইন ও এনআরসির বিরুদ্ধে দেশজুড়ে আন্দোলন চলছে। সেই একই ছবি দেখা গিয়েছে কলকাতায়। দিল্লি শাহিনবাগের মতো কলকাতার পার্ক সার্কাসে গত ২৬ দিন ধরে ধর্না দিচ্ছেন প্রতিবাদীরা। এই ধর্নামঞ্চেই অসুস্থ হয়ে মৃত্যু হল এক প্রতিবাদী

পার্কসার্কাসে সিএএ, এনআরসি বিরোধী ধর্নামঞ্চে মৃত্যু প্রতিবাদী প্রৌঢ়ার

শেষ আপডেট: 2 February 2020 06:38

দ্য ওয়াল ব্যুরো: নাগরিকত্ব আইন ও এনআরসির বিরুদ্ধে দেশজুড়ে আন্দোলন চলছে। সেই একই ছবি দেখা গিয়েছে কলকাতায়। দিল্লি শাহিনবাগের মতো কলকাতার পার্ক সার্কাসে গত ২৬ দিন ধরে ধর্না দিচ্ছেন প্রতিবাদীরা। এই ধর্নামঞ্চেই অসুস্থ হয়ে মৃত্যু হল এক প্রতিবাদী প্রৌঢ়ার। মৃত প্রৌঢ়ার নাম শামিদা খাতুন ( ৫৭ )। জানা গিয়েছে, শনিবার রাত সাড়ে ১২টা নাগাদ আচমকায় বুকে যন্ত্রণা শুরু হয় এন্টালির বাসিন্দা শামিদার। অজ্ঞান হয়ে যান তিনি। সঙ্গে সঙ্গে ধর্নামঞ্চে উপস্থিত অন্যরা তাঁকে নিয়ে যান চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিক্যাল কলেজে। কিন্তু যাওয়ার পথে রাস্তাতেই মৃত্যু হয় তাঁর। পরিবারের তরফে জানানো হয়েছে, শামিদা বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন। তাঁর উচ্চ রক্তচাপ ছিল। এছাড়া মধুমেহর সমস্যাতেও ভুগছিলেন তিনি। কিন্তু তারপরেও ঘরে বসে থাকেননি। প্রথম দিন থেকেই পার্ক সার্কাসের ধর্নায় যোগ দিয়েছিলেন তিনি। অসুস্থ শরীরে রাত জাগার ফলে অসুস্থতা আরও বাড়ছিল শামিদার। কিন্তু তারপরেও আন্দোলন থামাননি তিনি। রোজ বাড়ির কাজকর্ম সেরে তিনি দ্রুত চলে আসতেন ধর্নামঞ্চে। সবাইকে উৎসাহ দিতেন। কিন্তু শরীর সাথ দিল না। ধর্নামঞ্চেই মৃত্যু হল তাঁর। শামিদার মৃত্যুর পর শোকের ছায়া ধর্নামঞ্চে। জানা গিয়েছে, সবাই ঠিক করেছেন অন্তত আজকের দিনটা কোনও স্লোগান ছাড়া ধর্না দেওয়া হবে। পরে আলোচনার মাধ্যমে পরবর্তী রূপরেখা ঠিক করা হবে। গত ৭ ডিসেম্বর থেকে পার্ক সার্কাসে ধর্না শুরু করেছেন বিভিন্ন বয়সের কয়েকশ মহিলা। প্ল্যাকার্ড, ব্যানার দেখিয়ে, স্লোগান তুলে বিক্ষোভ দেখাচ্ছেন তাঁরা। বিক্ষোভের বহর দিন দিন বাড়ছে। জেল থেকে জামিনে ছাড়া পাওয়ার পর ইতিমধ্যেই এই ধর্নামঞ্চে এসে বিক্ষোভকারীদের সঙ্গে দেখা করে গিয়েছেন প্রাক্তন স্বরাষ্ট্র ও অর্থমন্ত্রী পি চিদম্বরম। ক্লান্ত হলেও প্রতিবাদীরা আন্দোলন থেকে সরে আসেননি। শামিদার মৃত্যুও টলাতে পারল না তাঁদের।

```