শামিকে লালবাজারে ডেকে পাঠিয়ে দু'ঘণ্টা জেরা গোয়েন্দাদের
দ্য ওয়াল ব্যুরো : ভারতীয় ক্রিকেটার মহম্মদ শামি ও তাঁর স্ত্রী হাসিন জাহানের সম্পর্কের জটিলতা অব্যাহত। সোমবার মহম্মদ শামিকে তলব করে প্রায় দু'ঘণ্টা জেরা করল কলকাতা পুলিশ।
সোমবার শামিকে লালবাজারে ডেকে পাঠান গোয়েন্দারা। গোয়েন্ডা প্রধান প্রবীণ ত
শেষ আপডেট: 12 November 2018 20:31
দ্য ওয়াল ব্যুরো : ভারতীয় ক্রিকেটার মহম্মদ শামি ও তাঁর স্ত্রী হাসিন জাহানের সম্পর্কের জটিলতা অব্যাহত। সোমবার মহম্মদ শামিকে তলব করে প্রায় দু'ঘণ্টা জেরা করল কলকাতা পুলিশ।
সোমবার শামিকে লালবাজারে ডেকে পাঠান গোয়েন্দারা। গোয়েন্ডা প্রধান প্রবীণ ত্রিপাঠি নিজে জেরা করেন শামিকে। সূত্রের খবর এ দিনও নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ আস্বীকার করেছেন শামি।
কলকাতা পুলিশ সূত্রে খবর, এ দিন ডেকে পাঠিয়ে হাসিনের অভিযোগের ভিত্তিতে ফের জেরা করা হয় শামিকে। হাসিন অভিযোগ করেছিলেন, বয়সে কারচুপি করে ভারতীয় দলে ঢুকেছেন শামি। এছাড়া তাঁদের মামলায় জড়িত সাক্ষীদের শামি ভয় দেখাচ্ছেন বলেও অভিযোগ করেন হাসিন জাহান। সেইসব বিষয়েই এ দিন শামিকে জিজ্ঞাসাবাদ করেন গোয়েন্দা প্রধান। শামির বয়ান রেকর্ডও করা হয়েছে বলে খবর।
প্রসঙ্গত, গত বছর দক্ষিণ আফ্রিকা থেকে সিরিজ খেলে ফেরার পর শামির বিরুদ্ধে বিবাহ বহির্ভূত সম্পর্ক, একাধিক মহিলার সঙ্গে সম্পর্ক, মারধর প্রভৃতির অভিযোগ দায়ের করেন স্ত্রী হাসিন জাহান। এমনকী শামির দাদার বিরুদ্ধেও বধূ নির্যাতন ও ধর্ষণের মতো অভিযোগ দায়ের করেন হাসিন। তিনি আরও অভিযোগ করেন, বয়স ভাঁড়িয়ে ভারতীয় দলে খেলছেন শামি। এমনকী ম্যাচ ফিক্সিংয়ের মতো ঘটনার সঙ্গেও শামির যোগাযোগ আছে বলে অভিযোগ করেন তিনি।
শামি প্রথম দিন থেকেই সমস্ত অভিযোগ অস্বীকার করে আসছেন। এমনকী বিসিসিআইয়ের তরফ থেকেও জানানো হয়, বয়স ভাঁড়ানো বা ম্যাচ ফিক্সিংয়ের মতো অভিযোগ মিথ্যে। তবে এই পারিবারিক বিবাদের প্রভাব শামির খেলার উপর পড়ে। আন্তর্জাতিক ক্রিকেট, আইপিএল সব জায়গাতেই খারাপ পারফরম্যান্স হয় তাঁর। ফলে আইপিএলে প্রথম কয়েকটা ম্যাচ খেলার পর তাঁকে বাদ দিয়ে দেওয়া হয়। আন্তর্জাতিক ক্রিকেটেও কেবল টেস্ট দলেই জায়গা হয় শামির।
তবে ধীরে ধীরে ভারতীয় দলে নিজের জায়গা তৈরি করতে শুরু করেছেন শামি। অন্যদিকে শোনা যাচ্ছে মডেলিংয়ের পাশাপাশি এ বার বলিউডেও নামতে চলেছেন স্ত্রী হাসিন জাহান। এ কথা শোনার পর শামি অভিযোগ করেছিলেন, লাইমলাইটে আসার জন্যই এই কাণ্ড ঘটয়েছেন হাসিন।
পুলিশ সূত্রে খবর, মহম্মদ শামির বিরুদ্ধে আনা হাসিন জাহানের অভিযোগের মামলায় তদন্ত প্রায় শেষের দিকে। দু'পক্ষরই বয়ান রেকর্ড করা হয়েছে। শিগগির এই মামলার নিষ্পত্তি হয়ে যাবে বলে জানানো হয়েছে কলকাতা পুলিশের তরফে।