Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাস

বিজেপির মিছিল থেকে আটক কৈলাস-মুকুল, টালিগঞ্জে ধুন্ধুমার

দ্য ওয়াল ব্যুরো: নাগরিকত্ব সংশোধনী আইনের পক্ষে বিজেপির মিছিল ঘিরে ধুন্ধুমার বেঁধে গেল টালিগঞ্জ ফাঁড়ি এলাকায়। মিছিল শুরুর আগেই কৈলাস বিজয়বর্গীয়,মুকুল রায়, জয়প্রকাশ মজুমদার-সহ অসংখ্যা বিজেপি কর্মীকে গ্রেফতার করে পুলিশ। বিজেপি-পুলিশ ধস্তাধস্তি

বিজেপির মিছিল থেকে আটক কৈলাস-মুকুল, টালিগঞ্জে ধুন্ধুমার

শেষ আপডেট: 7 February 2020 10:09

দ্য ওয়াল ব্যুরো: নাগরিকত্ব সংশোধনী আইনের পক্ষে বিজেপির মিছিল ঘিরে ধুন্ধুমার বেঁধে গেল টালিগঞ্জ ফাঁড়ি এলাকায়। মিছিল শুরুর আগেই কৈলাস বিজয়বর্গীয়,মুকুল রায়, জয়প্রকাশ মজুমদার-সহ অসংখ্যা বিজেপি কর্মীকে গ্রেফতার করে পুলিশ। বিজেপি-পুলিশ ধস্তাধস্তিতে কার্যত খণ্ডযুদ্ধের চেহারা নেয় ওই এলাকা। সংশোধিত নাগরিকত্ব বিল আইনে পরিণত হওয়ার পর যে ভাবে বিরোধিতা শুরু হয়, তখন বিজেপি সিদ্ধান্ত নেয় পাল্টা তারাও কেন্দ্রীয় সরকার তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানিয়ে জেলায় জেলায় মিছিল করবে। সেই অনুযায়ী বালুরঘাট থেকে নন্দীগ্রাম, ফালাকাটা থেকে জয়নগর—একের পর এক মিছিল করছেন দিলীপ ঘোষ, মুকুল রায়রা। এদিন কলকাতার মিছিল শুরুর আগেই আটকে দেয় পুলিশ। বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয় বলেন, “তৃণমূলের জমানায় একটা মিছিল করতে গেলেও পুলিশ গ্রেফতার করে নিচ্ছে। এরাই আবার সংসদে গিয়ে গণতন্ত্রের বুলি আওড়াচ্ছে।” দেখা যায় বেশ কয়েকটি বাসে করে বিজেপি নেতা-কর্মীদের তুলে থানায় নিয়ে যায় পুলিশ। এর আগেও কলকাতার একাধিক জায়গায় বিজেপির এই অভিনন্দন মিছিল ঘিরে ধুন্ধুমার কাণ্ড বেঁধেছিল। জানুয়ারির মাঝামাঝি সময়ে যাদবপুরের সুলেখা মোড়ে বিজেপির মিছিল যেতেই ব্যাপক উত্তেজনা শুরু হয়। অন্য দুদিক থেকে আসা দুটি বিজেপি বিরোধী মিছিল ঘিরে ফেলে ফেরুয়া শিবিরকে। পরস্থিতি সামাল দিতে ব্যাপক লাঠি চালাতে হয় পুলিশকে। তারপর গত সপ্তাহে পাটুলির মিছিলেও উত্তেজনা ছড়িয়েছিল। দিলীপ ঘোষের নেতৃত্বে চলা মিছিলের সামনেই রাস্তা আটকে দাঁড়িয়ে পড়েন একজন তরূনী। হাতের প্ল্যাকার্ডে লেখা,’নো সিএএ, নোএনআরসি।’ তা নিয়েও কম উত্তেজনা হয়নি। কেন ওই তরুণী একা প্রতিবাদ করেছেন তা নিয়ে বিজেপি রাজ্য সভাপতির বক্তব্য নতুন বিতর্ক তৈরি করে। যদিও এদিন পুলিশের তরফে বলা হয়েছে, মিছিলের কোনও অনুমতিই ছিল না। তাই আটকানো হয়েছে। ছবি সৌজন্যে- এএনআই টুইটার

```