Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মাঝেরহাট ব্রিজ ভেঙে পড়া নিয়ে জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে

দ্য ওয়াল ব্যুরো: মাঝেরহাট ব্রিজ ভেঙে পড়ার ঘটনা নিয়ে হাইকোর্টে দায়ের করা হলো জনস্বার্থ মামলা। বুধবার সকালে হাইকোর্টের আইনজীবী রবিশঙ্কর চট্টোপাধ্যায় হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে আবেদন জানান, মাঝেরহাট ব্রিজ ভেঙে পড়ার ঘটনায় হাইকোর

মাঝেরহাট ব্রিজ ভেঙে পড়া নিয়ে জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে

শেষ আপডেট: 5 September 2018 07:56

দ্য ওয়াল ব্যুরো: মাঝেরহাট ব্রিজ ভেঙে পড়ার ঘটনা নিয়ে হাইকোর্টে দায়ের করা হলো জনস্বার্থ মামলা। বুধবার সকালে হাইকোর্টের আইনজীবী রবিশঙ্কর চট্টোপাধ্যায় হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে আবেদন জানান, মাঝেরহাট ব্রিজ ভেঙে পড়ার ঘটনায় হাইকোর্ট যেন স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করেন। কিন্তু প্রধান বিচারপতি জ্যোতির্ময় ভট্টাচার্য্য ও অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চের তরফে জানানো হয়, হাইকোর্ট স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করতে পারবে না। বরং রবিশঙ্কর নিজের তরফ থেকে মামলা দায়ের করতে পারেন। তারপর সকাল সাড়ে ১০ টা নাগাদ আইনজীবী রবিশঙ্কর চট্টোপাধ্যায় মাঝেরহাট ব্রিজ ভেঙে পড়ার ঘটনা নিয়ে প্রধান বিচারপতি জ্যোতির্ময় ভট্টাচার্য্য ও অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে একটি জনস্বার্থ মামলা দায়ের করেন। মাঝেরহাট ব্রিজ ভেঙে পড়া নিয়ে সংবাদপত্রের ছবি দেখিয়ে তিনি অভিযোগ করেন, অনেক পুরোনো এই মাঝেরহাট ব্রিজ ঠিকমতো রক্ষণাবেক্ষণ করা হয়নি। সেই কারনেই এই দুর্ঘটনা ঘটেছে। তিন আবেদন জানান, যাতে আগামী দিনে এরকম ঘটনা না ঘটে সেই জন্য আইআইটি খড়গপুর ও যাদবপুর বিশ্ববিদ্যালয়কে দিয়ে প্রতি ছ মাস অন্তর নয়, বরং তিন মাস অন্তর শহরের সব পুরোনো সেতুর রক্ষণাবেক্ষণের হাল তদারকি করিয়ে রিপোর্ট তৈরি করতে হবে। এ ছাড়াও কী কারণে মাঝেরহাট ব্রিজ ভেঙে পড়ল তারও পূর্নাঙ্গ তদন্তের দাবি জানান আইনিজীবী রবিশঙ্কর চট্টোপাধ্যায়। হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের তরফে এই মামলা গ্রহণ করা হয়েছে। জানা গিয়েছে, আগামী সপ্তাহে এই মামলা উঠতে পারে হাইকোর্টে। অন্যদিকে মাঝেরহাট ব্রিজ ভেঙে পড়ার ঘটনায় আলিপুর থানায় স্বতঃপ্রণোদিত অভিযোগ দায়ের করেছে আলিপুর থানার পুলিশ।

The Wall-এর ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন 


```