Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

দেশের সেনার রক্তমাখা ভাত পরিবারের লোকেদের খাওয়াতে পারব না, একসঙ্গে চাকরি ছাড়লেন বেহালা জোম্যাটোর শতাধিক ডেলিভারি বয়

দ্য ওয়াল ব্যুরো: অভিনব পদক্ষেপ ফুড ডেলিভারি অ্যাপ জোম্যাটোর বেহালা শাখার শতাধিক ডেলিভারি বয়ের। একযোগে চাকরি থেকে ইস্তফা দিলেন তাঁরা। সেইসঙ্গে কোম্পানির বিরুদ্ধে দেখা গেল প্রতিবাদ। নিজেদের কাজের জোম্যাটো লেখা টি-শার্ট পুড়িয়ে প্রতিবাদ করতে দে

দেশের সেনার রক্তমাখা ভাত পরিবারের লোকেদের খাওয়াতে পারব না, একসঙ্গে চাকরি ছাড়লেন বেহালা জোম্যাটোর শতাধিক ডেলিভারি বয়

শেষ আপডেট: 27 June 2020 12:49

দ্য ওয়াল ব্যুরো: অভিনব পদক্ষেপ ফুড ডেলিভারি অ্যাপ জোম্যাটোর বেহালা শাখার শতাধিক ডেলিভারি বয়ের। একযোগে চাকরি থেকে ইস্তফা দিলেন তাঁরা। সেইসঙ্গে কোম্পানির বিরুদ্ধে দেখা গেল প্রতিবাদ। নিজেদের কাজের জোম্যাটো লেখা টি-শার্ট পুড়িয়ে প্রতিবাদ করতে দেখা গেল তাঁদের। কিন্তু কেন এউ প্রতিবাদ? কেনই বা এই গণ- ইস্তফা? কারণ একটাই, চিন। চিনের কোম্পানির শেয়ার আছে এমন সংস্থায় চাকরি করবেন না বলেই এই পদক্ষেপ নিয়েছেন এই ডেলিভারি বয়রা। এভাবেই তাঁরা চিনের বিরুদ্ধে প্রতিবাদ করলেন। এভাবেই তাঁরা পাশে দাঁড়ালেন সীমান্তে শহিদ হওয়া ২০ জওয়ানের। এই ডেলিভারি বয়দের তরফে শাশ্বত চট্টোপাধ্যায় জানিয়েছেন, “আমরা কয়েক দিন আগে জানতে পারি জোম্যাটোতে চিনা কোম্পানির ২৭ শতাংশ শেয়ার রয়েছে। প্রায় ২১০ মিলিয়ন ডলারের ইনভেস্টমেন্ট রয়েছে সেই চিনা কোম্পানির। আজকের দিনে চিন আমাদের সৈন্যদের মারছে। আমাদের ভূখণ্ডে ঢুকে পড়েছে তারা। আমাদের সেনাদের সীমান্তে রক্ত ঝরবে। আর আমরা আমাদের ঘাম ঝরিয়ে আমাদের মারবার জন্য চিনকেই টাকা তুলে দেব? এখান থেকে যে লাভ চিন পাচ্ছে সেখান থেকে গুলি কিনে আমাদের সেনাদের মারছে তারা। এটা আমরা মানতে পারিনি।” শাশ্বতবাবু আরও বলেন, “আমরা তো সীমান্তে গিয়ে গুলি খেতে পারব না। কিন্তু আমরা এটা করতে পারি যে কোম্পানিতে চিনের শেয়ার রয়েছে সেখানে কাজ করব না। বেহালা জোম্যাটোর তরফে আমরা প্রতিদিন কোটি টাকা তুলে দিই কোম্পানিতে। সেই টাকার ২৭ শতাংশ চিনের কোম্পানিতে যাচ্ছে। আমাদের দেশের সেনার রক্তমাখা ভাত আমাদের পরিবারের লোকেদের আমরা খাওয়াতে পারব না। এই গ্লানি নিতে পারব না। তাই এই সিদ্ধান্ত নিয়েছি আমরা। জীবন- জীবিকা আমরা ঠিক করে নেব। আশা করি আমাদের সরকার আমাদের পাশে থাকবে।” কিন্তু কী ভাবে তাঁরা এই গণ-ইস্তফা দিলেন? শাশ্বতবাবু জানান, “বেশ কয়েক দিন ধরে আমরা ফোন করে করে আমাদের আইডি ব্লক করাচ্ছিলাম। কোম্পানি যখন জানতে পারে আইডি ব্লক করাচ্ছি তখন সেটা হচ্ছিল না। তাই আমরা মোবাইল থেকে অ্যাপ আন-ইনস্টল করে দিয়েছি। অ্যাপ না থাকলে তো আর অর্ডার দেওয়া যাবে না।” জোম্যাটোর তরফ থেকে তাঁদের সঙ্গে যোগাযোগ করা হয়নি বলেই জানিয়েছেন শাশ্বতবাবু। তাঁর দাবি, চিনের কোম্পানির সাথ ছাড়ুক জোম্যাটো। তাহলেই আমরা ফের ফিরে যাব। কারণ টাকাটাই তো সব নয়। দেশ আগে। কিন্তু যতদিন না তারা চিনা কোম্পানির সঙ্গ ছাড়ছে, ততদিন এভাবেই আরও বেশি মানুষ প্রতিবাদ করবেন বলেই তাঁদের আশা।

```