Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ‘তাহলে আমার তত্ত্ব ভুল ছিল না!’ বৈভবের বিরল ব্যর্থতা দেখে ইঙ্গিতপূর্ণ মন্তব্য ইরফানের I PAC: ৫০ কোটির বেআইনি লেনদেন, আই প্যাক ডিরেক্টর ভিনেশের বিরুদ্ধে ৬ বিস্ফোরক অভিযোগ ইডিরWest Bengal Election 2026 | ‘৫০-আসন জিতে তৃণমূলকে ১৫০-আসনে হারাব’ মাতৃত্বের দুশ্চিন্তা, ‘ভাল মা’ হওয়ার প্রশ্ন—সদগুরুর পরামর্শে স্বস্তি পেলেন আলিয়ালক্ষ্য ২০২৯ লোকসভা ভোট, তড়িঘড়ি মহিলা সংরক্ষণ কার্যকরে মরিয়া মোদী! বাধা হয়ে দাঁড়াবে কি কংগ্রেস?Gold investment: যুদ্ধের বাজারে সোনার দাম কমছে! এটাই কি বিনিয়োগের সেরা সময়? কী বলছেন বিশেষজ্ঞরারহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত

শহরে ফের অঙ্গদানের ঘটনা, কোমায় চলে যাওয়া মহিলার ব্রেনডেথের পরেই সিদ্ধান্ত পরিবারের

দ্য ওয়াল ব্যুরো: ফের একবার অঙ্গদানের ঘটনা ঘটল শহরে। ইছাপুরের দেবীতলার বাসিন্দা ৫৭ বছরের ইতি দেবের কয়েকদিন আগেই সেরিব্রাল অ্যাটাক হয়। তাঁকে মল্লিকবাজারের একটি বেসরকারি নিউরো হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে বেশ কিছুদিন ভর্তি থাকার পর খরচ বেশি

শহরে ফের অঙ্গদানের ঘটনা, কোমায় চলে যাওয়া মহিলার ব্রেনডেথের পরেই সিদ্ধান্ত পরিবারের

শেষ আপডেট: 20 August 2019 09:00

দ্য ওয়াল ব্যুরো: ফের একবার অঙ্গদানের ঘটনা ঘটল শহরে। ইছাপুরের দেবীতলার বাসিন্দা ৫৭ বছরের ইতি দেবের কয়েকদিন আগেই সেরিব্রাল অ্যাটাক হয়। তাঁকে মল্লিকবাজারের একটি বেসরকারি নিউরো হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে বেশ কিছুদিন ভর্তি থাকার পর খরচ বেশি হয়ে যাওয়ায় ব্যারাকপুরের একটি বেসরকারি হাসপাতালে তাঁকে ভর্তি করেন পরিবারের লোক। পরিবার সূত্রে খবর, সেরিব্রাল অ্যাটাকের পর থেকেই কোমায় চলে যান ইতি দেবী। ব্যারাকপুরের হাসপাতালের ডাক্তারদের তরফে জানানো হয়, রোগী ক্রমশ ব্রেন ডেথের দিকে এগিয়ে যাচ্ছেন। তখনই পরিবারের তরফে জানানো হয়, ইতি দেবী মৃত্যুর পর অঙ্গদানের ইচ্ছে প্রকাশ করেছিলেন। কিন্তু ব্যারাকপুরের ওই হাসপাতালে অঙ্গদানের পরিকাঠামো ছিল না। তাই স্বাস্থ্য ভবনে খবর দেওয়া হয়। তারপর স্বাস্থ্য ভবনের নির্দেশে ইতি দেবকে নিয়ে এসে ভর্তি করা হয় এসএসকেএম হাসপাতালে। সেখানেই সোমবার রাতে ইতি দেবীর ব্রেন ডেথ হয় বলে খবর। তারপরেই মঙ্গলবার সকালেই তাঁর হারভেস্টিং ( অঙ্গ গ্রহণের প্রক্রিয়া ) শুরু হয়। তবে এই অঙ্গ কাকে কাকে দান করা হবে, সে ব্যাপারে এখনও কিছু জানানো হয়নি হাসপাতালের তরফে। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, সেরিব্রাল অ্যাটাকের পরেই অঙ্গদানের ইচ্ছে প্রকাশ করেছিলেন ইতি দেব। তারপর থেকেই তিনি কোমায়। তাই যখন তাঁরা জানতে পারেন, ইতি দেবীর ব্রেন ডেথ হতে চলেছে, তখনই তাঁরা অঙ্গ দানের সিদ্ধান্তের কথা জানান। সেইমতো এসএসকেএম হাসপাতালে অঙ্গ গ্রহণের কাজ শুরু হয়।

```